চিকিৎসককে খবর না দিয়ে প্রসব করান নার্স! তাতেই মৃত্যু সদ্যোজাতর! হাসপাতালে বিক্ষোভ যুবতীর পরিবারের। কর্তব্যের গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন তাঁরা। অভিযুক্ত নার্সদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন মহিলার পরিবার। ঘটনায় উত্তপ্ত উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীররাতে হিঙ্গলগঞ্জের সাহেবখালি এলাকার রিয়া মণ্ডলের প্রসব বেদনা ওঠে। তাঁকে রাত ১টা নাগাদ স্যান্ডেলবিল হাসপাতালে ভর্তি করা হয়। সেই সময় চিকিৎসক ইমারজেন্সিতে ছিলেন না। সিনিয়র নার্সও ঘটনাস্থলে ছিলেন না বলেই জানা গিয়েছে। যুবতীর প্রসব যন্ত্রণা দেখে তাঁর প্রসব করানোর সিদ্ধান্ত নেন কর্তব্যরত এক নার্স। অভিযোগ চিকিৎসককে না জানিয়ে প্রসবের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার ভোররাত ৩টে নাগাদ সন্তানের জন্ম দেন প্রসূতি। তারপরই মৃত্যু হয় সদ্যোজাতর।
পরিবারের অভিযোগ, গর্ভবতী মহিলার অবস্থা খারাপ দেখেও চিকিৎসককে খবর দেননি কর্তব্যরত নার্সরা। মহিলার পরিরার একাধিকবার চিকিৎসককে খবর দেওয়ার কথা বললেও নার্সরা কর্ণপাত করেনি বলেও অভিযোগ। নিজেরাই প্রসব করান। এরপরই শিশুটি মারা যায়। এই ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠে প্রসূতির পরিবার। হাসপাতালে বিক্ষোভ দেখান তাঁরা। অভিযুক্তদের শাস্তি দাবি করেছে যুবতীর পরিবার ও আত্মীয়রা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
নীতা আম্বানির ৩৬লাখি নেকপিসে ভারতীয় ঐতিহ্যের ঝলক, সাধ্যের মধ্যে কীভাবে পাবেন এমন লুক?
-
বদলেছে UPI নিয়ম, কোথায় কখন কাদের দিতে হবে অতিরিক্ত চার্জ? জানুন খুঁটিনাটি
-
পতঞ্জলির ভেজাল ঘি! বাকযুদ্ধের পর এবার ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা ঠুকলেন রামদেব
-
সীমান্তপাচার থেকে সন্ত্রাসী কার্যকলাপ, শেহজাদ ভাট্টি গোষ্ঠীকে জঙ্গি সংগঠন ঘোষণা কেন্দ্রের
-
রুশ তেল কেনার ‘শাস্তি’, ভারতের উপর ১০০ শতাংশ শুল্কবাণের পথে আমেরিকা! বৃহস্পতিতেই চূড়ান্ত