মনিরুল ইসলাম, উলুবেড়িয়া: হাওড়ার জগৎবল্লভপুরে রাতের অন্ধকারে ব্যবসায়ীর উপর অ্যাসিড হামলা! শনিবার বাড়িতে কাজ করার সময় তাঁর উপর হামলা করা হয় বলে অভিযোগ। আহত ব্যক্তিকে তড়িঘড়ি স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনি সুস্থ রয়েছেন। পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।
আহত ব্যক্তির নাম ভোলানাথ কোলে। তিনি জগৎবল্লভপুর থানার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের নিজবালিয়া এলাকার বাসিন্দা। ভোলানাথবাবু ইমিটেশনের গয়না তৈরির পর তা ফিনিশিং অর্থাৎ পালিশের কাজ করেন। গয়না বাড়িতে নিয়ে এসে কাজ করেন তিনি। ঘটনার রাতে বাড়িতে বসেই কাজ করছিলেন। অভিযোগ, জানলা খোলা থাকার সুযোগ নিয়ে তাঁর উপর অ্যাসিড হামলা করা হয়। তবে কে বা কারা হামলা চালিয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবারের লোকেরা দ্রুত তাঁকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা জানিয়েছেন, এটা জল বা অন্য রাসায়নিক মিশ্রিত অ্যাসিড ছিল। ফলে ব্যক্তির শরীরে ক্ষতের পরিমাণ কম। যদি শুধুমাত্র অ্যাসিড হলে তাহলে অনেক বেশি ক্ষতি হত। পুলিশ প্রাথমিকভাবে তদন্ত শুরু করলেও পরিবারের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তার ভিত্তিতে সুনির্দিষ্ট তদন্ত শুরু করা হবে।
সর্বশেষ খবর
-
হাই কোর্টের তৃতীয় নির্দেশের পরই পদক্ষেপ, ৫ বছর পর বুলডোজারে ভাঙা হল বিজেপি নেতার দোকান!
-
রুশ তেল নিয়ে নয়া মার্কিন আইন, কঠিন চ্যালেঞ্জের মুখে ভারত!
-
মাথার দাম ১০ কোটি! আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকায় উঠল গোল্ডি ব্রার নাম
-
এবার সৃজিতের হাত ধরে পর্দায় ‘শাকচুন্নি’! নিখাদ বাঙালিয়ানার কাহিনি নিয়ে উচ্ছ্বসিত পরিচালক
-
নতুন বাঘ ছাড়া হবে জঙ্গলে, পুজোর আগে পর্যটকদের জন্য কত দিন বন্ধ থাকবে বক্সা?