An old woman allegedly killed by her son and son in law in Balurghat

বৃদ্ধা মাকে পুড়িয়ে ‘খুন’, নৃশংস অপরাধে পুলিশের জালে ছেলে ও বউমা

রাস্তার ধার থেকে উদ্ধার বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২২, ১১:৩৪

options
link
বৃদ্ধা মাকে পুড়িয়ে ‘খুন’, নৃশংস অপরাধে পুলিশের জালে ছেলে ও বউমা

রাজা দাস, বালুরঘাট: গর্ভধারণের পর থেকেই নিজের সন্তানের যত্ন নিতে কত কিছুই না করেন একজন মা। সন্তান বড় হয়ে গেলেও তাঁর যত্ন নিতে ভোলেননা মা। তবে মা বৃদ্ধা হয়ে যাওয়ার পর সন্তানদের বিরুদ্ধে তাঁদের অবহেলা করা অভিযোগ রয়েছে ভুরিভুরি। বাধ্য হয়ে নিজের সন্তানের বিরুদ্ধে অসহায় বাবা-মায়ের আদালতের দ্বারস্থ হওয়ার উদাহরণও কম নেই। বৃদ্ধা মাকে পুড়িয়ে খুনের অভিযোগে এবার সরগরম দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। এই অভিযোগে মৃতার ছেলে এবং বউমাকে পাকড়াও করেছে পুলিশ।

Advertisement

বালুরঘাটের বটতলা এলাকার দীর্ঘদিনের বাসিন্দা গোপাল রায়। বেশ কয়েকবছর আগেই শিল্পী রায়ের সঙ্গে বিয়ে হয়ে তার। শাশুড়ি সুভদ্রা রায়কে নিয়ে চলছিল সংসার। প্রতিবেশীদের দাবি, ছেলের বিয়ের পর থেকে শান্তি চলে গিয়েছে তাঁর। সস্ত্রীক গোপাল রায় বৃদ্ধার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন করত বলেই অভিযোগ।

Advertisement

[আরও পড়ুন: পরীক্ষা শুরুর ১ ঘণ্টা ১৫ মিনিট যাওয়া যাবে না শৌচালয়ে, মাধ্যমিকে প্রশ্নফাঁস ঠেকাতে কড়া পর্ষদ]

মাসখানেক আগে বৃদ্ধা বাড়িতেই পড়ে যান। তার ফলে কোমরে চোট পান। তারপর থেকে কার্যত শয্যাশায়ী হয়ে পড়েন ওই বৃদ্ধা। তার জেরে অশান্তি আরও চরমে পৌঁছয়। বৃদ্ধার উপর ছেলে এবং তাঁর স্ত্রীর অত্যাচার ক্রমশই বাড়তেই থাকে বলেও অভিযোগ। মাঝেমধ্যেই বৃদ্ধা প্রতিবেশীদের কাছে কান্নাকাটি করতেন বলেও দাবি।

Advertisement

বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার পাশ থেকে ওই বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। প্রতিবেশীরা বৃদ্ধার দেহ পড়ে থাকতে দেখেন। তাঁরাই বালুরঘাট থানায় খবর দেন। সেই অনুযায়ী পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বৃদ্ধার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। প্রায় শয্যাশায়ী বৃদ্ধা কীভাবে রাস্তায় বেরলেন, তা নিয়ে প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। প্রতিবেশীদের দাবি, ছেলে এবং তার স্ত্রী মিলে খুন করেছে ওই বৃদ্ধাকে। এই অভিযোগে রাতেই ওই বৃদ্ধার ছেলে ও বউমার খোঁজ শুরু করে পুলিশ। তবে এলাকায় খোঁজ পাওয়া যায়নি তাদের। এরপর শনিবার সকালে ওই বৃদ্ধার ছেলে ও বউমাকে পাকড়াও করে পুলিশ।

[আরও পড়ুন: ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের জন্য স্বস্তি, বড় ঘোষণা ন্যাশনাল মেডিক্যাল কমিশনের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.