রাজধানী বরণেও বাবুল বনাম মেয়র! রেলের অনুষ্ঠান বদলে গেল রাজনীতির রণাঙ্গনে

নিজেকে ‘হিরো’ বললেন মন্ত্রী বাবুল। দেখুন ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৮, ১৪:০৭

options
link
রাজধানী বরণেও বাবুল বনাম মেয়র! রেলের অনুষ্ঠান বদলে গেল রাজনীতির রণাঙ্গনে

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল:  ছিল রেলের রাজধানী বরণের অনুষ্ঠান। এখানেও লেগে গেল কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বনাম মেয়র জিতেন্দ্র তিওয়ারির বাকযুদ্ধ। অনুষ্ঠানে মঞ্চে মাইক পেয়ে ফিল্মি কায়দায় ডায়লগ ছুঁড়লেন জিতেন্দ্র। পালটা নহলে পে দহলে হাঁকালেন বাবুলও। এইসব দেখে একেএকে দু’পক্ষের অনুগামীরাও নেমে পড়লেন ময়দানে। মোদি জিন্দাবাদের পালটা দিদি জিন্দাবাদও শুরু হয়ে গেল সভাস্থল থেকে। তারপরেই শুরু গন্ডগোল। বহু প্রতিক্ষীত রাজধানীর একপ্রেসের আসানসোলে  স্টপেজের ঐতিহাসিক অনুষ্ঠান শেষ হল বিতর্কের মধ্য দিয়ে। হাওড়া নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসের আসানসোল স্টেশনে স্টপেজের অনুষ্ঠানে রাজনৈতিক রং লাগানোর অভিযোগ উঠল দু’পক্ষের বিরুদ্ধেই। অনুষ্ঠান চলাকালীন ছন্দপতন ঘটল বাবুল ও জিতেন্দ্রর অনুগামীদের বিবাদে। তড়িঘড়ি শেষ করতে হল অনুষ্ঠান।

Advertisement

[‘চোর-চরিত্রহীন-দালাল’! বিজেপি নেতার বিরুদ্ধে কুরুচিকর পোস্টারে চাঞ্চল্য হুগলিতে]

রাজধানী বরণ অনুষ্ঠানে মেয়র তাঁর বক্তব্য শুরু করেন বাবুলকে ধন্যবাদ দিয়ে। কারণ তাঁর প্রচেষ্টায় আসানসোল স্টেশন স্টপেজ পেতে চলেছে হাওড়া নিউদিল্লি রাজধানী এক্সপ্রেসের। তারপরেই তিনি হিন্দিতে বলেন আসানসোল ডিভিশন হল রেল পরিবারের রোজগেরে ছেলে। কিন্তু সেই রোজগেরে ছেলের (আসানসোল) পরিবারকে রেল বঞ্চনা করছে। আসানসোল একটাও নতুন ট্রেন পায়নি গত কয়েক বছরে। তিনি বলেন ইমারত যখন তৈরি হয় তার নিচে শক্ত ইটের ভিত থাকে। আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তকালীন রেলমন্ত্রী থাকাকালীন ভারতীয় রেলের সেই শক্ত ভিত প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশন-২০ ও বেঙ্গল প্যাকেজের কথা স্মরণ করিয়ে দেন তিনি। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলকে যা দিয়ে গিয়েছেন সেই বিষয়টি এদিনের অনুষ্ঠানে এড়িয়ে যাওয়ার জন্য রেল কর্তৃপক্ষের সমালোচনা করেন মেয়র। তারপরেই বাবুলের উদ্যেশ্যে তিনি মজার ছলে বলেন, বাংলা সিনেমা ‘উমা’য় তিনি দেখেছেন, প্রথম ধাপে বাবুল ভিলেন হয়ে আসছেন। পরে ভুল বুঝতে পেরে ভিলেনের চরিত্র থেকে ভাল মানুষ হচ্ছেন। আশা করব কাজের মধ্যে দিয়ে আসানসোলের মানুষের কাছে যেন ভিলেনের রূপ থেকে বেরিয়ে হিরো হতে পারেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরেই বাবুল সুপ্রিয় তাঁর ভাষণে এক এক করে জবাব দেওয়া শুরু করেন। তিনি বলেন, তিনি হিরো হয়ে এন্ট্রি মেরেছেন। যেদিন যাবেন হিরো হয়েই ফিরে যাবেন। ভিলেন তিনি কোনওদিন ছিলেনই না। বাবুল বলেন, আসানসোল ডিভিশন যদি রেলের রোজগেরে সন্তান হয় তবে মনে রাখা উচিত আাসানসোল স্টেশনও এমন অতিরিক্ত বাবা (বাবুল) পেয়েছেন যে ভাল কাজ করে দেখাবেন। বাবুল কটাক্ষ করে বলেন তিওয়ারি সাহেবের অনেক বড় হৃদয় তিনি ধন্যবাদ দিয়েছেন। তাই মেয়রের ধন্যবাদ জ্ঞাপনকে দুপুরের পূর্ণিমার চাঁদ দেখার সঙ্গে তুলনা করেন তিনি। বাবুল বলেন ৪৯ বছর পর তাঁর হাত ধরে রাজধানীর স্টপেজ পাচ্ছে আসানসোল স্টেশন। এই কাজ করতে পেরে তিনি খুশি। মেয়রের ইটের ভিত প্রসঙ্গে তির্যক মন্তব্য করেন বাবুল। তিনি বলেন, দিদির ভাইয়েরা বুকে যা তাঁর ইট ছুঁড়েছিল সে কথা তিনি ভুলবেন কী করে? সেই ইটের আঘাত তাঁর বুকেই রয়েছে, তবু তিনি আজও হাসিমুখে রাজনৈতিক সৌজন্যতা দেখান।

Advertisement

[‘কংগ্রেসের সঙ্গে বিজেপির কোনও পার্থক্য নেই’, মানিকের গলায় উলটো সুর]

বক্তব্য চলাকালীন দু’পক্ষের সমর্থকদের মধ্যে মোদি জিন্দাবাদ ও দিদি জিন্দাবাদের শ্লোগান উঠতে থাকে। রেলের অনুষ্ঠান বদলে যায় রাজনৈতিক তরজার অনুষ্ঠানে। তরিঘড়ি অনুষ্ঠান শেষ করে দিতে হয়। এরপর রাজধানী এক্সপ্রেসকে ফ্ল্যাগ অফ করার কথা। কিন্তু তার আগেই আসানসোল স্টেশনের মধ্যে ঢুকে পড়েন তৃণমূল ও বিজেপি সমর্থকরা। নিজেদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে আরপিএফ বাহিনীকে নামতে হয় ময়দানে। দু’পক্ষের সমর্থকদের আলাদা আলাদা প্ল্যাটফর্মে সরিয়ে দেওয়া হয়। রাজধানী না আসা পর্যন্ত বাবুল ও জিতেন্দ্রকে আলাদা আলাদা প্ল্যাটফর্মে থাকতে হয়। ট্রেন আসার পর সবুজ ঝান্ডা দেখান সাংসদ বাবুল সুপ্রিয়, ডিআরএম পিকে মিশ্র ও মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

এই ঘটনায় ক্ষুব্ধ বাবুল জানান, তিনি খুশি হয়েছিলেন মেয়রকে অনুষ্ঠানে দেখে। কিন্তু তার কিছু সমর্থক অনুষ্ঠানকে ভন্ডুল করার চেষ্টা করেছিল। তৃণমূলের এই সংস্কৃতি দেখতে তিনি অভ্যস্থ হয়ে গেছেন। মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় আসানসোলের জন্য যে প্রোজেক্ট তৈরি করেছিলেন তার উল্লেখ ছিল না এদিনের অনুষ্ঠানে। সেই কথায় তিনি স্মরণ করিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য বাবুলের কিছু অনুগামী রেলের অনুষ্ঠানকে গেরুয়াকরণের চেষ্টা চালালেন।

ছবি:মৈনাক মুখোপাধ্যায়

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.