সোশাল মিডিয়ায় তিনি পরিচিত ‘সুমন রাইডার’ নামে। বাইকটাই রাইডিং ছিল তাঁর নেশা। কলকাতা থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটর সুমন শেখের। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার ওই রাইডার।
আরও পড়ুন:
জানা গিয়েছে, নিজের কনটেন্ট ক্রিয়েটের জন্য কলকাতায় গিয়েছিলেন সুমন। কাজ সেরে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগর থানা এলাকার কাছে বাইক দুর্ঘটনার কবলে পড়েন তিনি।
পুলিশ সূত্রে খবর, মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার অন্তর্গত বেনিদাসপুর গ্রামের বাসিন্দা সুমন। সোশাল মিডিয়ায় ফলোয়াররা তাঁকে চেনে ‘সুমন রাইডার’ নামে। জানা গিয়েছে, নিজের কনটেন্ট ক্রিয়েটের জন্য কলকাতায় গিয়েছিলেন সুমন। কাজ সেরে বাড়ি ফেরার পথে কৃষ্ণনগর থানা এলাকার কাছে বাইক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অত্যন্ত দ্রুত গতিতে ছিল তাঁর বাইক। সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন সুমন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
উল্লেখ্য, গত মাসেই দুর্ঘটনায় দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ার বাইক রাইডার দেবাহুতি বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। পেশায় বেসরকারি সংস্থার কর্মীর দু’চাকাই ছিল প্রাণ। চাঁদিপুর থেকে কলকাতা ফেরার সময় বালিহাটি এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারান রাইডার দেবাহুতি। দেবাহুতি-সহ মোট ৯ জন রাইডার চাঁদিপুর থেকে বাইক নিয়ে ফিরছিলেন কলকাতায়। বালিহাটি এলাকায় জাতীয় সড়কের উপর ঘটে দুর্ঘটনা। জানা যায়, রাস্তায় একটি গর্ত ছিল। সেখানেই আটকে যায় বাইক। ছিটকে পড়ে যান দেবাহুতি।
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘স্বপ্নপূরণে এগিয়ে যাক তরুণরা’, লালকেল্লায় জেন জি-দের পাশে থাকার বার্তা মোদির
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে