বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ধীরে ধীরে পশ্চিমে সরে যাওয়ায় স্বাভাবিকভাবেই বৃষ্টির দাপট কমেছে। শুক্রবার পর্যন্ত কলকাতার বেশ কয়েকটি জায়গায় দু’এক পশলা বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের দাপট না থাকলেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। তবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি চলবে।
আগামী কয়েক দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টিরও কোনও সতর্কতা নেই। তবে দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার ও বুধবার-পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টি নেই বললেই চলে। আগামী কয়েক দক্ষিণের জেলাগুলিতে ঝড়বৃষ্টিরও কোনও সতর্কতা নেই। তবে দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার বৃষ্টি আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দুই জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদে। ভারী বৃষ্টি হতে পারে, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর জেলাতেও।
উত্তরবঙ্গে এখনও বৃষ্টি চলবে আগামী বেশ কয়েকদিন। আগামী সপ্তাহে প্রায় প্রতি দিনই ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি বাড়বে। রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে। দার্জিলিং, কালিম্পং-সহ বাকি জেলাগুলিতে অতিভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহেও মঙ্গলবার ও বুধবার বৃষ্টি বেশি হতে পারে ।
সর্বশেষ খবর
-
জঙ্গলে ঘাঁটি গেড়ে নাশকতার ছক! কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম ২ জইশ জঙ্গি
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?