Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
Kolkata night bus service

কলকাতায় এবার আরও রাত পর্যন্ত মিলবে বাস! আজ থেকেই চালু পরিষেবা, জেনে নিন রুট

রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের সুবিধার কথা মাথায় রেখে বেশি রাতে কয়েকটি গুরুত্বপূর্ণ বাস রুটে পরিষেবা চালু করছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১০:২৮

link
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: আগস্ট ১, ২০২৬, ১০:২৮

options
link
কলকাতায় এবার আরও রাত পর্যন্ত মিলবে বাস! আজ থেকেই চালু পরিষেবা, জেনে নিন রুট zoom
প্রতীকী ছবি।
Advertisement

আজ থেকেই কলকাতার রাস্তায় আরও রাত পর্যন্ত বাস পরিষেবা পাবেন যাত্রীরা। পূর্ব ঘোষণা মতোই একাধিক রুটে বাসের সময় বাড়নো হচ্ছে। অর্থাৎ আজ রাত থেকেই অতিরিক্ত বাসের সুবিধা পাবেন যাত্রীরা। মূলত শহরের বিভিন্ন হাসপাতালের অবস্থানের কথা মাথায় রেখেই রুটগুলি বিবেচনা করা হয়েছে। রোগী বা রোগীর পরিজনদের সুবিধার্থেই এই উদ্যোগ বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম। সূত্রের খবর, একাধিক বাসের শেষ ট্রিপ রাত ১০টায় ছাড়া হবে।

বর্তমানে ই-৩২ এবং এস-২৪ রুটের শেষ বাস রাত ৯টা ৪৫ মিনিটে ছাড়ে। প্রস্তাব অনুযায়ী, ওই বাসগুলির সময় বাড়িয়ে রাত ১০টা করা হবে। এছাড়া এস-৭, এস-৫, এস-১০এ, এস৯এ, টি-১৬, এস-৩০ এবং এস-৩৭ রুটেও অতিরিক্ত সাতটি বাস চালানো হবে।

মূলত যে সব রুটে বেশি রাত পর্যন্ত বাস পাওয়া যাবে, সেই বাসগুলি মেডিক্যাল কলেজ, এসএসকেএম, আর.জি. কর, চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল, এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, আর এন টেগোর, অ্যাপোলো, টাটা মেডিক্যাল সেন্টার, ফোর্টিস, মেডিকা, পিয়ারলেস-সহ একাধিক সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে দিয়ে চলে। এছাড়াএ হাওড়া স্টেশন, ডানলপ, রাজাবাজার, উল্টোডাঙা ও বারাসত থেকে বিমানবন্দর, বারাকপুর, গড়িয়া, বালিগঞ্জ, মৌড়িগ্রাম, ইকো স্পেস এবং কামালগাজির উদ্দেশেও বাস চলবে ১ আগস্ট থেকেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরিবহণ দপ্তরের কর্তারা জানিয়েছেন, প্রতিদিনই শ’য়ে শ’য়ে রোগী রাতের দিকে বিভিন্ন জেলা থেকে ট্রেনে চড়ে হাওড়া বা শিয়ালদহ স্টেশনে নামেন। সেখানে থেকে রাতেই তাঁরা হাসপাতালে পৌঁছন। কেউ ভর্তির জন্য আসেন। কেউ আবার ডাক্তার দেখাতে। যাতে ভোর হতেই আউটডোর টিকিটের লাইনে দাঁড়াতে পারেন, তাই তাঁরা রাতেই চলে আসেন। কিন্তু ট্রেন থেকে নেমে এতদিন তাঁরা সরাসরি হাসপাতাল যাওয়ার জন্য বাস পেতেন না। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ আসছিল। তাই পরিবহণ নিগমের তরফে ট্রেনের সময় দেখে বাসের টাইম ঠিক করা হয়েছে। তবে এর মধ্যেই রাতে এক ঘণ্টা বেড়েছে মেট্রোর সময়। রাতের শিফটে কর্মরত মানুষ, হাসপাতালের কর্মী, অফিসযাত্রী, ছাত্র-ছাত্রী কিংবা দূরপাল্লার ট্রেন থেকে রাত করে ফেরা যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই বাস পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.