Barasat

বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা

অভিযোগ, বারবার জানিয়েও কথা কানে তোলেননি স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ১৫:৪২

options
link
বরাদ্দ সত্ত্বেও হয়নি কাজ, তৃণমূল কাউন্সিলরকে বৃষ্টিতে বেহাল বারাসত ঘুরে দেখালেন বিজেপি কর্মীরা
তৃণমূল কাউন্সিলরকে এলাকার দুরবস্থা দেখালেন বিজেপি কর্মীরা। নিজস্ব ছবি।

কোথাও বেহাল রাস্তা, কোথাও নিকাশি ব্যবস্থাও তথৈবচ! বর্ষায় বারাসতের ২০ নম্বর ওয়ার্ডের বাদু এলাকার অবস্থা বড়ই বেহাল। সাধারণ মানুষের দুর্ভোগ দীর্ঘদিনের। অভিযোগ, বারবার জানিয়েও কথা কানে তোলেননি স্থানীয় তৃণমূল কাউন্সিলর। ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসীরা। শেষমেষ কাউন্সিলরকে সঙ্গে নিয়ে এলাকার অবস্থা দেখাতে বাধ্য হলেন বিজেপি কর্মীরা।

Advertisement

বিজেপির অভিযোগ, রাস্তা ও নিকাশি সংস্কারের জন্য বরাদ্দ অর্থ থাকা সত্ত্বেও কাজ হয়নি কেন? তার জবাব চাইতেই রবিবার কাউন্সিলরের বাড়িতে যান পৌঁছে যান তাঁরা। যদিও কোনও সদুত্তর দিতে পারেননি কাউন্সিলর। তারপরেই তাঁকে বাড়ি থেকে বের করেন বিজেপি কর্মীরা। ঘুরিয়ে দেখান গোটা এলাকা। স্থানীয়দের অভিযোগ, “দীর্ঘদিন ধরে এখানে পাকা রাস্তার দাবি করে এসেছি। এখনও পর্যন্ত সেটা হয়নি। নালা নর্দমাগুলো দিয়ে জল যায় না। আগাছায় ভরে গেছে ডোবা। বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকে না।” কাউন্সিলরকে সামনে পেয়ে ঘিরে ধরে বেশ কয়েকজন ক্ষোভও উগরে দেন।

Advertisement
BJP workers showed dilapidated area to Tmc councillor in Barasat
তৃণমূল কাউন্সিলরকে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। নিজস্ব ছবি।

বিজেপি কর্মীর অভিযোগ, “সাধারণ মানুষের স্বার্থে আজকে কাউন্সিলরকে এলাকা ঘুরে দেখাতে বাধ্য হয়েছি। বুথ পিছু অর্থ বরাদ্দ থাকার পরেও কেন এলাকার কাজ হল না, তার উত্তর দিতেই হবে কাউন্সিলরকে।” স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মীদের ক্ষোভের মুখে পড়ে ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পান্নালাল বসুর দাবি, কয়েকটি রাস্তার কাজের বরাদ্দ হয়েছে, কিছু কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বাকি কাজ খুব দ্রুত হবে বলেই এলাকা ছাড়েন তিনি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.