টিটুন মল্লিক,বাঁকুড়া: গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mandal) গ্রেপ্তারির উচ্ছ্বাসে অভিনব সেলিব্রেশন বাঁকুড়ার বিজেপি নেতৃত্বের। গুড়-বাতাসা দিয়ে গো সেবায় নামল বিজেপি যুব মোর্চা (BJP Yuva Morcha)! বিজেপির এহেন কর্মসূচি এ রাজ্যে গো-রাজনীতির আমদানির চেষ্টা বলে মনে করছে বিরোধী শিবির। যুব মোর্চার এই গো-সেবা মজার উদ্রেক করলেও সমালোচনা চলছে সমানতালে।

বৃহস্পতিবার গরুপাচার মামলায় বীরভূম (Birbhum) জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরেই বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার ২ নম্বর মণ্ডলের কর্মী-সমর্থকরা হাতে গুড়-বাতাসা আর নকুলদানা নিয়ে হাজির হয়ে যান বাঁকুড়া সদর শহরের বিকনা গ্রাম পঞ্চায়েতের কেশিয়াকোল গোশালায়। এদিনের এই কর্মসূচিতে নেতৃত্ব দিতে দেখা গেল বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার যুব মোর্চার সভাপতি কৌশিক পাঠককে।
[আরও পড়ুন: মেসের খাবার কুকুরেরও অযোগ্য, বিস্ফোরক উত্তরপ্রদেশের পুলিশকর্মী, অস্বস্তিতে যোগী]
তাঁর কথায়, “বুড়ো হোক বা জোয়ান, গরু মাত্রই লাখ টাকা। দুধ থেকে গোমূত্র – সব কিছুই অমৃত সমান। সেই গরু হত্যার জন্য পাচার করে কয়েক হাজার টাকার মালিক হয়েছেন তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। তাঁর গ্রেপ্তারির পর এই গো-মাতারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সেই কারণেই অনুব্রতবাবুর কথামতোই এদিন এই গবাদি পশুগুলিকে গুড়-বাতাসা খাইয়েছি আমরা।”
[আরও পড়ুন: উদয়পুর হিংসায় খুন হওয়া দরজির দোকানের কাছে মহরমের তাজিয়ায় আগুন, নেভাল হিন্দু পরিবার]
তবে এর পেছনে অবশ্য রাজনীতির যোগ অস্বীকার করছেন সংগঠনের সদস্যরা। তবে বিজেপির এহেন কর্মকাণ্ডের পর ঘাসফুল শিবির বলছে, রাজ্যে সাম্প্রদায়িক তাস খেলে পায়ের তলার জমি শক্ত করতে ব্যর্থ হয়েছে বিজেপি। এবার ঘুরপথে গো-রাজনীতির আমদানি করতে চাইছে তাঁরা।
সর্বশেষ খবর
-
জুরাসিক যুগের প্রাণী, মেলে শুধু উত্তরবঙ্গেই! কার্শিয়াংয়ে হচ্ছে বিশ্বের প্রথম ‘হিমালয়ান সালাম্যান্ডার স্যাংচুয়ারি’
-
বৃষ্টিভেজা ফুটবল মাঠে ‘মৃত্যুদূত’ বাজ! ঝাড়গ্রামে মৃত ১, বজ্রাহত আরও ২৭
-
আগরকরের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা! ‘সিদ্ধান্ত ১৫ দিনের মধ্যে’, জানালেন বিসিসিআই সচিব
-
ফোনে মেসেজ পাঠাচ্ছেন মৃত যুবক! ‘অন্ধকারে’ পরিবার, হাড়হিম হত্যাকাণ্ড দিল্লিতে
-
নির্বাচনের নামে ‘ছেলেখেলা’! যুদ্ধবিরোধী দলের নির্বাচনী অধিকার কেড়ে ভোট শুরু পুতিনের রাশিয়ায়