বারুইপুরে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিলীপ ঘোষের

‘লোকসভা ভোটের সময় পুলিশকে চেয়ার পেতে খৈনি খেতে বলব।’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৪, ১২:৪৯

options
link
বারুইপুরে পুলিশের মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিলীপ ঘোষের

দেবব্রত মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: মুখ খুললেই বিতর্ক।এবার পুলিশের মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ‘আগামী লোকসভা ভোটে দিদির পুলিশ থাকবে না। দাদার পুলিশ থাকবে। ভোট কেন্দ্রের এক কিলোমিটার দূরে চেয়ারে বসে পুলিশকে খৈনি খেতে বলব।’ দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দলের বিক্ষোভ অবস্থান মঞ্চ থেকে এভাবেই পুলিশকে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

[জমি বিবাদের জেরে সালিশি সভায় ধুন্ধুমার, আহত একই পরিবারের ৩ জন]

এদিনের সভামঞ্চ থেকে দিলীপবাবু বলেন, ‘এখন আমাদের কর্মীদের প্রতি পুলিশ যে ব্যবহার করছে তা ঠিক পুলিশের ব্যবহার নয়। এই ঘটনার পর পুলিশের প্রতি আর সম্মান রাখা যাবে না। বারুইপুরে যখন দলীয় কার্যালয়ে আক্রমণ হল, তখন আমি থাকলে কয়েকজনের মাথা ফাটিয়ে দিতাম।’ বিক্ষোভের মঞ্চ থেকে রাজ্য পুলিশকে হুঁশিয়ারি দিতেও ছাড়েননি বিজেপি সভাপতি। কথা প্রসঙ্গে লোকসভা ভোট নিয়েও পুলিশকে কটাক্ষ করেন তিনি। জানান, গত পঞ্চায়েত নির্বাচনে ৪২ শতাংশ ভোটার ভোট দিতে পারেননি। আগামী লোকসভা নির্বাচনে তাঁরাই কিন্তু ভোট দেবেন। তখন দিদির পুলিশ থাকবে না। দাদার পুলিশ থাকবে। তখন তো পুলিশকে বুথে ঢুকতে দেব না। ভোটকেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে চেয়ারে বসে খৈনি খেতে বলব পুলিশকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মাত্র একদিন, হ্যাঁ একদিন আগেই জলপাইগুড়ির দলীয় সভা থেকে তৃণমূল নেতাদের এনকাউন্টারের হুঁশিয়ারি দিয়েছিলেন বঙ্গ বিজেপির সভাপতি। এনিয়ে ইতিমধ্যে সরগরম রাজ্য রাজনীতি। জলপাইগুড়িতে জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ অভিযানে গিয়ে দিলীপবাবু বলেন, “পশ্চিমবঙ্গের তৃণমূলের নেতারা যেভাবে গুন্ডামি করছেন তাদের পরিষ্কার বলে দিচ্ছি, হয় জেল না হলে সোজা গুলি। এককথায় এনকাউন্টার হবে। কার গুলি কোথায় লাগবে কেউ জানে না। সেই দিন আসছে, গব্বর সিংয়ের মতো ইসমে কিতনা গুলি থে, গুনে গুনে গুলি যাবে। গুনে গুনে লাশ তোলা হবে। কেষ্ট-কৃষ্ণ কেউ বাঁচবে না।” এহেন বক্তব্যের পরেই অশান্ত হয়ে ওঠে জলপাইগুড়ির বিজেপির সভামঞ্চ। তবে এই ঘটনা প্রথম নয়। এর আগেও হুমকি দিয়েছেন দিলীপবাবু। দিন কয়েক আগেই থানা ভাঙচুর করে জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই কাল পুলিশকে লক্ষ্য করে বিজেপির কর্মী সমর্থকদের পাথরবৃষ্টি। আর এদিন তো ফের পুলিশের মাথা ফাটিয়ে দেওয়ার হুমকি। সবমিলিয়ে বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে দিলীপ ঘোষ। এদিন দলীয় প্রতিনিধিদের সঙ্গে নিয়ে জেলা পুলিশের কাছে দলের তরফে স্মারকলিপিও জমা দেন তিনি।

Advertisement

ছবি: বিশ্বজিৎ নস্কর 

[দুই বোনের ঝগড়ার জের, বিষ খেয়ে আত্মঘাতী ছাত্রী]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.