শান্তনু কর, জলপাইগুড়ি: ডুয়ার্সের জঙ্গলে মিলল পূর্ণ বয়স্ক চিতাবাঘের দেহ। ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে দেহটি। কীভাবে মৃত্যু হল চিতাবাঘটির? তা এখনও স্পষ্ট নয় বলেই খবর।
জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সোমবার সকালে ডুয়ার্সের নাথুয়া রেঞ্জের গধেয়ারকুঠি বিটের জলঢাকা নদী সংলগ্ন জঙ্গলে তল্লাশিতে যান বনদকর্মীরা। সেই সময় আচমকা তাঁদের নজরে পড়ে, মৃত অবস্থায় পড়ে রয়েছে একটি চিতাবাঘ। সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান ওই বনকর্মীরা। তড়িঘড়ি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন আধিকারিকরা। কীভাবে মৃত্যু হল ওই চিতাবাঘটির? জলঢাকা নদী সংলগ্ন ওই জঙ্গলে হাতির আনাগোনা লেগেই থাকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হাতির হামলায় মৃত্যু হয়েছে চিতাবাঘটির। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়। চিতাবাঘটির ময়নাতদন্তের পরই স্পষ্ট হবে চিতাবাঘটির মৃত্যুর কারণ।
[আরও পড়ুন: স্কুল খোলার দাবিতে রাজ্যজুড়ে জোরদার আন্দোলনে SFI, রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে হাতাহাতি]

উল্লেখ্য, গত ডিসেম্বরের শেষ দিকে ডুয়ার্সে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল চিতাবাঘের। বীরপাড়া গ্যারগান্ডা চা বাগানের কাছে নদী তীরবর্তী এলাকায় চিতাবাঘটিকে (Leopard) পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দেখা যায়, তার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। প্রথমে আতঙ্কে কিছুতেই কাছে যাচ্ছিলেন না স্থানীয়রা। এরপরই তাঁরা বুঝতে পারেন চিতাবাঘটির মৃত্যু হয়েছে। বোঝার পরেই কাছাকাছি যান তাঁরা। খবর দেওয়া হয় বনদপ্তরে। তড়িঘড়ি বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছয়। চিতাবাঘের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। সেটিকে ময়নাতদন্তে পাঠানো হয়। পরবর্তীতে জানা যায়, পিটিয়ে খুন করা হয়েছে চিতাবাঘটিকে।
[আরও পড়ুন: রাতের ট্রেনে মহিলা কামরায় থাকবে RPF, রানাঘাটে তরুণীর শ্লীলতাহানির পর সিদ্ধান্ত রেলেরর]
সর্বশেষ খবর
-
২৪ ঘণ্টায় ৩ ম্যাচ! এশিয়াডে ব্যর্থতায় জঘন্য সূচি নিয়ে বিস্ফোরক সিন্ধু
-
‘সার্ভার ডাউনে’র ফাঁদ! পুজোর মুখে আটকে বেতন, উদ্বিগ্ন ৩২ হাজার পুরকর্মী
-
নেপালে তুষারধসে মৃত্যুর ৭ দিন পর কৃষ্ণনগরে ধ্রুবজ্যোতির দেহ, বাড়িতে শোকস্তব্ধ বৃদ্ধ বাবা-মা
-
সেপ্টেম্বরেও অবিরাম বৃষ্টি! দুর্যোগে উত্তপ্রদেশে মৃত ১৭, টানা বর্ষণে বিপর্যস্ত ওড়িশা-বিহার-ছত্তিশগড়ও
-
৭ অক্টোবর তরুণীকে অপহরণ, ৩ বছর পর হামাস সদস্যকে খুঁজে বের করে হত্যা ইজরায়েলের