Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আশ্বিন ১৪৩৩
  • শুক্রবার
  • ২ অক্টোবর ২০২৬
Asian Games 2026

২৪ ঘণ্টায় ৩ ম্যাচ! এশিয়াডে ব্যর্থতায় জঘন্য সূচি নিয়ে বিস্ফোরক সিন্ধু

কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে ভারতীয় শাটলারকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ২১:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০২৬, ২১:২৪

options
link
২৪ ঘণ্টায় ৩ ম্যাচ! এশিয়াডে ব্যর্থতায় জঘন্য সূচি নিয়ে বিস্ফোরক সিন্ধু zoom
পিভি সিন্ধু
Advertisement

এশিয়ান গেমসে (Asian Games 2026) হতাশা পিভি সিন্ধুর। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতের শাটলারকে। ব্যর্থ গোটা ব্যাডমিন্টন দলই। আর তারপরই বিস্ফোরক সিন্ধু। জাপানে যেভাবে তাঁকে চূড়ান্ত অব্যবস্থার শিকার হতে হয়েছে, কার্যত সেটাকেই দায়ী করলেন তিনি। ২৪ ঘণ্টার মধ্যে তিনটি ম্যাচ খেলার অমানুষিক পরিশ্রম করতে হয়েছে তাঁকে।

শনিবার সকালে ম্যাচ জেতেন। তারপর কয়েকঘণ্টার বিশ্রাম। রাতেই ফের শেষ ষোলোর ম্যাচে নামতে হয়। সেই ম্যাচ ক্রমশ পিছোতে থাকে। ভারতীয় সময় গভীর রাতে সেই ম্যাচ শেষ হয়। আবার রবিবার সকালে চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামতে হয়। সেই ম্যাচ হেরে যান সিন্ধু। তারপর ক্ষোভ উগরে ভারতীয় শাটলার বলেন, “এশিয়াডের সূচি প্রচণ্ড অগোছালো ছিল। রিকভারির সময় ছিল না। আমরা গভীর রাতে ঘুমিয়েছি। আবার রবিবার সকালে খেলতে নেমেছি। অথচ রিকভারি খুব গুরুত্বপূর্ণ।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দু’বারের অলিম্পিক পদকজয়ী আরও বলেন, “ব্যাপারটা শুধু মানসিক প্রস্তুতির নয়। ভালো খেললেও শরীরকে সঙ্গ দিতে হয়। বিশেষ করে যখন ম্যাচে দীর্ঘ র‍্যালি খেলা হচ্ছে। আমি হয়তো চাইছি ভালো শট খেলতে। কিন্তু আমার পা সেখানে যেতে পারছে না। তা সত্ত্বেও বলব, আমি ভালো খেলেছি।” এখানেই শেষ নয়। সিন্ধু বলছেন, “আমার দু-তিনটে শট লাইনে পড়েছিল। কিন্তু আমাদের কোর্টে কোনও ক্যামেরা ছিল না। এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ম্যাচে অবশ্যই ক্যামেরা থাকা উচিত।”

রবিবার সকালে মেয়েদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হয়েছিলেন চিনা শাটলার তথা অলিম্পিক চ্যাম্পিয়ন চেন উফেইয়ের। শুরুটা খারাপ করেননি ভারতীয় শাটলার। প্রথম সেট তিনিই জেতেন ২১-১১ ব্যবধানে। দ্বিতীয় সেটেও হাড্ডাহাড্ডি লড়াই ছিল। কিন্তু এবার চিনা চ্যাম্পিয়ন জিতলেন ২১-১৮ ব্যবধানে। শেষ সেটে সিন্ধু দাঁড়াতেই পারেননি। এবার একপেশে ভাবে ২১-১১ ব্যবধানে চিনা শাটলারের দখলে যায় সেট। সিন্ধুর হারের অর্থ এ বছর এশিয়াড থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে তাঁকে। গোটা ব্যাডমিন্টন দল এবার একটিও পদক আনতে পারল না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.