শনিবার থেকে নিখোঁজ। রবি সকালে বাড়ির অদূরের জঙ্গলে উদ্ধার শিশুর দেহ। কুকুরের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দেহ উদ্ধার করে। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ৫৪ নম্বর ওয়ার্ডের তুরী পাড়ায়। কিন্তু আগের দিন সেই জঙ্গলে খোঁজ করলে বাচ্চাটিকে সেখানে পাওয়া যায়নি। এমনটাই দাবি পরিবারের। কয়েক ঘণ্টার ব্যবধানে ওই জঙ্গলেই দেহ কী করে এল? তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ঋত্বিক রুজ। বয়স বছর ছয়। শনিবার সকাল থেকে নিখোঁজ হয়ে যায় বালকটি। ঋত্বিকের বাবা ছোটু রুজ পেশায় রাজমিস্ত্রি। মা পূর্ণিমা রুজ গৃহপরিচারিকার কাজ করেন। শনিবার সকালে দু’জনেই কাজে বেরিয়ে যান। বাড়ি ফিরে দেখেন ছেলে ঘরে নেই। খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোনও খোঁজ মেলেনি। সন্ধ্যা নাগাদ পুলিশে নিখোঁজ অভিযোগ করেন তাঁরা। তদন্তে নামে পুলিশও। কিন্তু কোনও খোঁজ মিলছিল না।
রবিবার সকালে শিশুটির বাড়ি থেকে কিছুটা দূরে জঙ্গলে কুকুরের দলকে চিৎকার করতে দেখেন স্থানীয় দুই যুবক। গিয়ে দেখেন দেহ পড়ে। তাঁরা বাকিদের খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। কী করে মৃত্যু তা নিয়ে ধোঁয়াশা। তাকে খুন করা হয়েছে কিনা, সেই প্রশ্ন উঠছে। খুন করা হলে, কে বা কারা, কেন খুন করেছে? সেই প্রশ্নের উত্তরও অধরা। মৃতের বাবার দাবি, শনিবার তাঁরা ওই জঙ্গলে খুঁজেছিলেন, কিন্তু সেখানে শিশুটিকে পাওয়া যায়নি। একদিন পর কীভাবে বা কোথা থেকে দেহটি সেখানে এল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
শিশুটির মা পূর্ণিমা রুজ বলে, “সকালে কাজে বেরিয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে দেখি আমার ছেলে নিখোঁজ। জানিনা কী হয়েছে।” স্থানীয় বিজেপি নেতা অংকুর রায় বলেন, “শিশুটি শনিবার সকাল থেকে নিখোঁজ ছিল। আজ দেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আগে থেকে কিছু মন্তব্য করা ঠিক নয়। তদন্তে সব কিছু স্পষ্ট হবে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?