Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
CM Suvendu Adhikari

‘সব জামাতি, মৌলবাদী’, ছাত্র আন্দোলনে অশান্তিতে ধৃতদের শাস্তি গুন্ডাদমন আইনেই, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ছ’টি এবং এন্টালিতে একটি, অর্থাৎ মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে। তাতে গুন্ডাদমন আইনও যোগ করা হয়েছে। এই আইনেই এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৭:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৭:৫৩

options
link
‘সব জামাতি, মৌলবাদী’, ছাত্র আন্দোলনে অশান্তিতে ধৃতদের শাস্তি গুন্ডাদমন আইনেই, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর zoom
রবিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Advertisement

“খারিজি মাদ্রাসা, ওবিসি শংসাপত্র নিয়ে তদন্ত চলছে। রাগ আছে।” নিট প্রশ্নফাঁস কাণ্ডে ককরোচ জনতা পার্টির কলকাতার মিছিলে হামলার অভিযোগে গ্রেপ্তারি নিয়ে রবিবার মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। বললেন, “এরা কেউ ছাত্র নয়। এরা জামাতি, মৌলবাদী। ভারতকে অশান্ত করতে চায়। গুন্ডাদমন আইনে ব্যবস্থা হবে।”

ধর্মতলায় ককরোচের মিছিলে সাংবাদিকদের হামলা, অশান্তির সৃষ্টি করে একদল সমাজবিরোধী। সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় ছ’টি এবং এন্টালিতে একটি, অর্থাৎ মোট সাতটি মামলা দায়ের করা হয়েছে। তাতে গুন্ডাদমন আইনও যোগ করা হয়েছে। এই আইনেই এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কয়েকজন ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার ছক কষেছিল বলেও জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ” নিট আন্দোলনে ককরোচ জনতা পার্টির মিছিলের সঙ্গে এদের যোগ নেই। সাংবাদিকদের দায়ের করা মামলাতে গ্রেপ্তার করা হয়েছে। বিধানসভায় যা বলেছি তাই হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুখ্যমন্ত্রীর আরও দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, খারিজি মাদ্রাসা নিয়ে তদন্ত শুরু করেছে। ওবিসি শংসাপত্র নিয়ে হাই কোর্টের রায় কার্যকর করেছে। পশু আইন কার্যকর করেছে। সেই রাগ, যন্ত্রণা থেকে একদল দুষ্কৃতী এই কাজ করছে। তিনি বলেন, “সাউন্ড পলিসিতে বিধি আরোপ করা হয়েছে। খারিজি মাদ্রাসা নিয়ে তদন্ত হচ্ছে। অবৈধভাবে ওবিসি শংসাপত্র পেয়েছিল, হাই কোর্ট বাতিল করেছে। আমরা কার্যকর করেছি। তা নিয়ে রাগ আছে। এরা কেউই ছাত্র নয়। এরা গুন্ডা। গুন্ডাদমন আইনে ব্যবস্থা হবে।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.