Dhupguri

পরকীয়ার জের? ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর নিখোঁজ, পরে ক্লাবে মিলল বধূর দেহ!

ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন তরুণী গৃহবধূ। টাকা তুলেওছিলেন, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি! পরিবারের লোকজন সন্ধে, রাতে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। আজ, বুধবার এলাকারই একটি ক্লাবের ভিতর থেকে উদ্ধার হল ওই বধূর ঝুলন্ত মৃতদেহ!

শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ১৬:৪৯

options
link
পরকীয়ার জের? ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর নিখোঁজ, পরে ক্লাবে মিলল বধূর দেহ!
প্রতীকী ছবি।

ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন তরুণী গৃহবধূ। টাকা তুলেওছিলেন, কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি! পরিবারের লোকজন সন্ধে, রাতে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। আজ, বুধবার এলাকারই একটি ক্লাবের ভিতর থেকে উদ্ধার হল ওই বধূর ঝুলন্ত মৃতদেহ! ওই তরুণীর নাম রঞ্জিতা রায়। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, জলপাইগুড়ির ধূপগুড়িতে (Dhupguri)। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কেন তিনি বাড়ি ফিরলেন না? কীভাবে ক্লাবের মধ্যে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল? সেই প্রশ্ন উঠেছে।

Advertisement

ধূপগুড়ি মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ভাঙাপাড়া এলাকার বাসিন্দা বছর ২২ বয়সের রঞ্জিতা রায়। মঙ্গলবার দুপুরে তিনি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন। পরিবারের দাবি, ব্যাঙ্ক থেকে টাকা তোলার পর তিনি পরিবারের সঙ্গে মোবাইলে কথাও বলেছিলেন। তারপর থেকেই রঞ্জিতার সঙ্গে আর কোনও যোগাযোগ করা সম্ভব হয়নি! ফোন করলে প্রতিবারই মোবাইল বন্ধ রয়েছে দেখা যায়। রাত হয়ে গেলেও ওই তরুণীর কোনও সন্ধান মেলেনি! পরিবারের তরফে থানায় যাওয়া হয়েছিল। পরিবারের অভিযোগ, সেই সময় থানায় তাঁদের জানানো হয় ২৪ ঘণ্টা পূর্ণ না হলে মিসিং ডায়েরি নেওয়া হবে না। এরপর তাঁরা বাড়ি ফিরে আসেন।

Advertisement

গোটা রাত ওই তরুণীর খোঁজ মেলেনি। আজ, বুধবার বাড়ি থেকে প্রায় আড়াই কিমি দূরে একটি ক্লাবের মধ্যে তাঁর মৃতদেহ উদ্ধার হল! ক্লাবের ভিতর গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই দেহ মেলে। কী কারণে তিনি সেখানে গিয়েছিলেন? রঞ্জিতাকে কি তুলে নিয়ে যাওয়া হয়েছিল? ওই তরুণী কি কোনও অন্য সম্পর্কে জড়িয়েছিলেন? সেখান থেকে এই ঘটনা? খুন নাকি আত্মহত্যা? সেই চর্চাও শুরু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরিবারের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই গৃহবধূর ব্যাগ থেকে একটি সদ্য কেনা জামাও পাওয়া গিয়েছে। টাকা তোলার পরে ওই জামা কেনা হয়েছিল। এমনই মত তদন্তকারীদের।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.