অকেজো বর্ধমান মর্গের জেনারেটর, মৃতদেহে পচনের আশঙ্কা 

সম্প্রতি এই মর্গের আধুনিকীকরণ করা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৮, ১২:৪৭

options
link
অকেজো বর্ধমান মর্গের জেনারেটর, মৃতদেহে পচনের আশঙ্কা 

সৌরব মাজি, বর্ধমান: আধুনিক মর্গ পেয়েছে বর্ধমান। কোনও কারণে বিদ্যুতের জোগান ব্যাহত হলে বিকল্প হিসেবে রয়েছে জেনারেটরও। মর্গের সামনে বসানোও রয়েছে সেটি। কিন্তু কোনওদিন ব্যবহারই হয়নি। তালাবন্ধ অবস্থায় শেড-এর তলায় পড়ে রয়েছে সেই জেনারেটর। ফলে লোডশেডিং-এর সময় মর্গে থাকা দেহ সংরক্ষণের ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। পচে যাওয়ার সম্ভাবনাও দেখা দিচ্ছে।

Advertisement

[মৃতদেহের সঙ্গে মর্গে ঘুমোয় এই হাসপাতালের কর্মীরা!]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বর্ধমান মেডিক্যাল কলেজে রয়েছে এই মর্গ। সম্প্রতি এই মর্গের আধুনিকীকরণ করা হয়। মোট ছয়টি ড্রয়ার তৈরি হয়। সব মিলিয়ে ৩৬টি দেহ সংরক্ষণের ব্যবস্থা করা হয়। মোট ৬টি এসি মেশিনও বসানো হয় এখানে। বিদ্যুৎ থাকলে সমস্যা নেই। কিন্তু লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট হলে এসি চালু থাকে না। তখন দেহ পচে যাওয়ার সম্ভাবনা থাকে। গত ছয় মাসেরও বেশি সময়ে এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে বলে সেখানকার কর্মীরা জানিয়েছেন। এই সমস্যা মেটাতে প্রায় আট মাস আগে একটি আধুনিক জেনারেটর কেনা হয়। সেটি মর্গের সামনের ফাঁকা জায়গায় একটি শেড-এর তলায় রাখা হয়। প্রথম দিন পরীক্ষামূলকভাবে সেটি চালু করা হয়েছিল। তারপর আর চলেনি সেই জেনারেটর। মাসের পর মাস সেটি সেখানে একইভাবে পড়ে রয়েছে। যদিও কর্তৃপক্ষের দাবি, জেনারেটর চালানোর জন্য কর্মীর প্রয়োজন। তার ব্যবস্থা করা হচ্ছে। তা হয়ে গেলেই আর এই সমস্যা থাকবে না। কিন্তু কবে থেকে কাজ শুরু করবে জেনারেটর? সেই সম্পর্কে কোনও তথ্য দিতে পারছেন না তাঁরা।

Advertisement

বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান তথা মন্ত্রী স্বপন দেবনাথ জানান, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হবে। এই বিষয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। পচে যাওয়া মৃতদেহ থেকে নানা রোগ ছড়ানোর আশঙ্কা করছে তাঁরা। এছাড়াও চলতি মরশুমে মাত্রাতিরিক্ত গরমে বিদ্যুৎ না থাকলে মর্গের পরিস্থিতি রীতিমতো ভয়াবহ হয়ে উঠবে বলেই মনে করা হচ্ছে।

[পক্ষপাতিত্বের অভিযোগে মানবাধিকার পরিষদ থেকে সরে দাঁড়াল আমেরিকা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.