শ্রীঘর থেকে বেরিয়েই সিভিক ভলান্টিয়ারকে মার যুবকের, চাঞ্চল্য তারকেশ্বরে

আক্রোশে টার্গেট সিভিক ভলান্টিয়ার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৮, ১৯:২৮

options
link
শ্রীঘর থেকে বেরিয়েই সিভিক ভলান্টিয়ারকে মার যুবকের, চাঞ্চল্য তারকেশ্বরে

নিজস্ব সংবাদদাতা, হুগলি: জেল থেকে ছাড়া পেয়েই সিভিক ভলান্টিয়ারের ওপর হামলা এক বন্দির। বেধড়ক মারধরে গুরুতর আহত সিভিক ভলেন্টিয়ার তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি। তারকেশ্বর তেঘরি মোড়ের ঘটনায় বিদ্যু গরান নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ।

Advertisement

[স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে পলাতক স্বামী, চাঞ্চল্য হরিণঘাটায়]

তারকেশ্বর থানায় ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন সিভিক ভলান্টিয়ার বৈদ্যনাথ মালিক। অভিযোগ, তেঘরি মোড়ের কাছে বাঁশ দিয়ে সিভিক ভলান্টিয়ারকে বেধড়ক মারধর করা হয়। বৈদ্যনাথের চিকারে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান। সুযোগ বুঝে পালিয়ে যায় হামলাকারীও। এলাকাবাসী আক্রান্ত সিভিক ভলান্টিয়ারকে উদ্ধার করে। মাথা সহ শরীরের একাধিক অংশে গুরুতর চোট নিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বৈদ্যনাথকে। ওই হাসপাতালেই আপাতত চিকিসা চলছে তাঁর।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[উপহার ভরতি ব্যাগ ট্রেনে ফেলেই চললেন ভুলোমন জামাই, বোমাতঙ্কে নাকাল যাত্রীরা]

তদন্তে নেমে বিদ্যু গরান নামে এক যুবককে গ্রেপ্তার করে তারকেশ্বর থানার পুলিশ। এই কুকীর্তির আগেও শ্রীঘরেই ছিল সে। পুলিশসূত্রে খবর, বিদ্যুতের প্রেমিকাকে অন্যত্র বিয়ে দিয়ে দেয় তার পরিজনরা। সেই অভিযোগে গত ১৯ মে প্রেমিকার মামার ওপর হামলা চালায় গুণধর বিদ্যু। বিদ্যুতের গ্রেপ্তারিতে বড়সড় ভূমিকা ছিল সিভিক ভলান্টিয়ার বৈদ্যনাথের। সেই আক্রোশেই জেল থেকে ছাড়া পেয়ে বৈদ্যনাথকে টার্গেট করে বিদ্যু

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.