Suvendu Adhikari visits Purulia

করম পুজোয় জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় দিনভর ঠাসা কর্মসূচি শুভেন্দুর

সূত্রের খবর, দুপুর ১২টায় হেলিকপ্টারে পুরুলিয়ায় পৌঁছতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৯:৩৮

options
link
করম পুজোয় জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় দিনভর ঠাসা কর্মসূচি শুভেন্দুর
ফাইল ছবি।

জঙ্গলমহলে আজ উৎসবের আমেজ। করম পুজো ঘিরে সাজো সাজো রব পুরুলিয়ায়। আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিতেই রবিবার সেখানে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আজ পুরুলিয়া সার্কিট হাউসে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। জেলার উন্নয়নমূলক কাজ, বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি, পরিকাঠামো এবং সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। পাশাপাশি, পুরুলিয়ার রবীন্দ্র ভবনে একটি প্রকাশ্য সম্মেলনেও যোগ দেওয়ার কথা তাঁর। সেখানে সরকারি প্রকল্পের সুবিধাভোগী ও সাধারণ মানুষের সঙ্গে তাঁর মতবিনিময়ের সম্ভাবনা রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুরুলিয়া জেলা তথা রাঢ় বাংলা ও ছোটনাগপুর অঞ্চলের ঐতিহ্যবাহী করম পরবকে সামনে রেখেই বিশাল অনুষ্ঠানের আয়োজন জঙ্গলমহলে। পুরুলিয়ার কড়াডি করম আখড়ায় আয়োজিত এই মহা-সমাবেশে মুখ্যমন্ত্রীর সম্মানে ৪০ হাজার করম দলের বিশেষ আদিবাসী নৃত্য পরিবেশন করা হবে। এই সমাবেশে ঝাড়খণ্ড, ওড়িশা ও বাংলার লক্ষাধিক কুড়মি সমাজের মানুষ যোগ দেবেন বলে জানা গিয়েছে।

Advertisement

তপশিলি উপজাতির পরিচিতির দাবিতে দীর্ঘদিন ধরে আদিবাসী কুড়মি সমাজের আন্দোলন চলছে। পরপর তিন বছর ২০ সেপ্টেম্বর রেল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে তারা। এবার সেই অবস্থান থেকে সরে ২০ সেপ্টেম্বর উৎসবে মজেছে কুড়মি সমাজ। রেল রোকো কর্মসূচি বাতিল করে করম পুজোর বিশাল সমাবেশের ডাক। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি যে অন্যমাত্রা দিতে চলেছে, তা বলাই বাহুল্য। রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, গত ৩ বছরের ছবি কি বদলাতে চলেছে জঙ্গলমহলে? মুখ্যমন্ত্রীর সফরে ঘিরে প্রত্যাশায় বুক বাধছে রাঢ়বঙ্গ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.