ইচ্ছা করলেই তাঁরা তৃণমূলের সব পার্টি অফিস পুড়িয়ে দিতে পারতেন। কিন্তু বিজেপি সেই সংস্কৃতিতে বিশ্বাস করেন না। এমনই মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। শনিবার ন্যাশনাল লাইব্রেরি অডিটোরিয়ামে রোজগার মেলার অনুষ্ঠানে ছিলেন সুকান্ত। সেখানে সংবাদ মাধ্যমের সামনে মমতাপন্থী তৃণমূল শিবিরকে তীব্র ভাষায় আক্রমণ করেন কেন্দ্রীয় মন্ত্রী।
সুকান্ত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের এখন ‘এক্সপায়ারি ডেট’ পার হয়ে গিয়েছে। তাঁর কথায়, অতীতে তৃণমূল যখন ক্ষমতায় ছিল, তখন রাজ্য সভাপতি হিসেবে তাঁকে এবং তাঁর দলের কর্মীদের সব থেকে বেশি ধমকানো-চমকানোর মুখোমুখি হতে হয়েছিল। এর পরই তিনি বলেন, “আমরা তো তৃণমূল পার্টি অফিস সব ভেঙে দিতে পারতাম, যে রকম উনি (মমতা) করেছিলেন।”
আরও পড়ুন:
একুশের বিধানসভা নির্বাচনের পর ভবানীপুরে বিজেপির পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগও তোলেন তিনি। এদিন রোজগার মেলা থেকে সারাদেশে ৫১ হাজারের বেশি যুবক-যুবতীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। দেশের ৪৫টি কেন্দ্রে একযোগে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কলকাতায় ছিলেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতার অনুষ্ঠানেও বহু চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সুকান্ত বলেন, কেন্দ্রীয় সরকারের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং দ্রুততার উপর জোর দেওয়া হয়েছে। তিনি জানান, কোনও ধরনের দুর্নীতির অভিযোগ ছাড়াই যুবক-যুবতীরা চাকরি পেয়েছেন। বলেন, আগে এসএসসি-র নিয়োগ প্রক্রিয়ায় যেখানে ১২ থেকে ১৫ মাস পর্যন্ত সময় লাগত, তা কমিয়ে ৮ থেকে ৯ মাসে আনা হয়েছে।
সরকারি কর্মীদের দক্ষতা বৃদ্ধির জন্য কর্মযোগী প্ল্যাটফর্মের কথাও তুলে ধরেন তিনি। দেশে রোজগার মেলায় এদিন ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নবনিযুক্তদের উদ্দেশে মোদি বলেন, দেশে উৎসবের মরশুম শুরু হয়েছে। এই সময়েই ৫১ হাজারের বেশি যুবক-যুবতী ভারত সরকারের সঙ্গে যুক্ত হয়ে দেশসেবার দায়িত্ব নিচ্ছেন। তাঁদের কাছে এই যোগদানকে ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ হিসাবেও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শুটিংয়ে মহিলাদের নিশানায় এশিয়াডে প্রথম পদক ভারতের, মিক্সড মার্শালে ইতিহাস ‘রোডিজ’ সূচিকার
-
পুজোর আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে চিনির দাম! মজুতে কড়াকড়ি কমাল কেন্দ্র, লাভের আশায় ব্যবসায়ীরা
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিম্নচাপ, সাতসকালেই আঁধার, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে?
-
একসপ্তাহের মধ্যে দুই ভিন্ন জার্সি পরে মাঠে নামবেন শ্রেয়সরা, মিটল এশিয়াডের পোশাক সমস্যাও
-
ফের ভরা মঞ্চে প্রধানমন্ত্রীকে নিয়ে রসিকতা, মা’কে অপমান! রাহুলকে তীব্র আক্রমণ বিজেপির