স্টাফ রিপোর্টার: কোচবিহার রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কোচবিহার মদনমোহন বাড়িতে৷ মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে আজ শনিবার পণ্ডিতদের দেওয়া বিধান মেনে ঠিক সন্ধে ৬টা ৪০ মিনিটে পুজোয় বসবেন রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য৷ রাজ আমলের রীতি মেনে আজও কোচবিহার রাজবাড়িতে মহালক্ষ্মীর পুজো হয়ে আসছে৷ দেবীমূর্তি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে৷ এবারেও মহালক্ষ্মী মূর্তি তৈরি করছেন প্রভাত চিত্রকার৷
কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহার সদর মহকুমা শাসক অরুন্ধতী দে বলেন, নিয়ম মেনে এবারেও মহালক্ষ্মীর পুজো হবে মদনমোহন বাড়িতে৷ আয়োজনে কোনও খামতি রাখা হচ্ছে না৷ কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড জানিয়েছে, দেবী মহালক্ষ্মী চতুর্ভুজা৷ মূর্তির চারদিকে চারটি হাতি দাঁড়িয়ে৷ বাহন প্যাঁচাও থাকবে মূর্তিতে৷ পুজোয় বলি দেওয়া হবে কবুতর৷ বলি দিয়ে মহালক্ষ্মী পুজো রাজ আমল থেকেই হয়ে আসছে৷
রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোর পর অঞ্জলি দিতে ভিড় করেন সাধারণ মানুষ৷ বহু মানুষ ভোগ দিয়ে যান পুজোয়৷ এবারেও তার অন্যথা হবে না৷ কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের এক কর্মী বলেন, পুজোর প্রস্তুতি প্রায় শেষ৷ কিছু কাজ বাকি রয়েছে৷ সেগুলি আজ শনিবার দুপুরের মধ্যে হয়ে যাবে৷
সর্বশেষ খবর
-
সম্পর্ক থেকে বেরতেই লাগাতার হুমকি! নাবালিকা মৃত্যুতে গ্রেপ্তার প্রেমিক, লাভ জিহাদের আশঙ্কা বিধায়কের
-
সেনার হাতে ফলল সোনা! ভারতের প্রথম স্বর্ণপদক এল রোয়িং বিশ্বকাপে
-
‘জেহকে একটু কেটেও ফেলেছিল’, ‘অভিশপ্ত রাত’-এর ভয়ংকর অভিজ্ঞতা ভাগ সইফের
-
সাবাশ খুদে কমরেড! জন্মদিনে পাওয়া অর্থ হকারদের জন্য বিমান বসুর হাতে দিল ২ বছরের কন্যা
-
ইসকনের সব পদ থেকে সরানো হল রাধারমণ দাসকে, কোন কাজের ‘শাস্তি’?