চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: হুড খোলা গাড়িতে চলেছেন সিপিএম প্রার্থী৷ সামনে ও পিছনে মানুষের মিছিল৷ মুখে স্লোগান, হাতে লাল ঝান্ডা৷ অনেকের মাথায় কাস্তে হাতুড়ি আঁকা লাল টুপি৷ তপ্ত রোদে এই মিছিলে বেমানান এক ব্যক্তি৷
[আরও পড়ুন-এখনও গ্রাহ্য হয়নি ইস্তফাপত্র, রানাঘাটের চিকিৎসক প্রার্থীকে নিয়ে বিড়ম্বনায় বিজেপি]
লাল পার্টির মিছিলে আলাদা করে নজর কাড়লেন ধুতি পরিহিত ও শাল গায়ে উসকো খুসকো চুলের এক ব্যক্তি৷ তিনিও হেঁটে চলেছেন মিছিলে৷ মুখে স্লোগান৷ সিপিএমের ওই পার্টি কর্মীর নাম মানস বন্দ্যোপাধ্যায়৷ কাকা মারা গিয়েছেন চারদিন আগে৷ বাড়িতে শোকের আবহের মধ্যেই চলছে অশৌচ পালন৷

তিনদিন ধরে ফল মিষ্টি খাওয়ার পর শুক্রবারই হবিষ্যান্ন খাওয়ার কথা৷ বাড়িতে অনেক কাজ৷ তবু তারই মাঝে মিছিলে হাঁটতে দেখা গেল বামপন্থী ওই কর্মীকে৷ সিপিএম কর্মী মানস বন্দ্যোপাধ্যায় কুলটির রাধানগর থেকে হাজির হয়েছিলেন আসানসোলের সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার মিছিলে৷
[আরও পড়ুন-‘পাহাড় রক্ষায় বিজেপিকে হারান’, নির্বাচনী সভায় আহ্বান মমতার]
সংসার চালানোর জন্য টিউশনি করেন। আর বাকিটা সময় সারাবছর পার্টির জন্য কাজ করেন৷ স্থানীয় সিপিএম নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে, গত পুরভোটে তিনি সিপিএমের প্রার্থীও হয়েছিলেন তবে হেরে যান৷ কাকা মারা যাওয়ার পর নিয়ম পালনের জন্য শরীর এখনও দুর্বল৷ তবু এই গরমে ঠিক মিছিলে হাজির হয়েছেন তিনি৷ মানসবাবুর কথায়, যে নীতি ও আদর্শ নিয়ে বামপন্থীরা কাজ করেন তাতে মানুষ আগে তারপর পরিবার৷ ভোটের বাজারে বিভিন্ন দলের নেতা-কর্মীরা যখন নোটের পিছনে দৌড়তে ব্যস্ত ! ক্ষমতা দখলের লড়াইতে নেমে একে-অপরের বিরুদ্ধে অস্ত্রে শান দিচ্ছে! তখন মানসবাবুর মতো মানুষরা নিঃস্বার্থ রাজনীতি কাকে বলে তার উদাহরণ তৈরি করছেন বলেই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী