একদিকে বর্ষা, অপরদিকে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে ফুলেফেঁপে রয়েছে কংসাবতী নদী। এই পরিস্থিতিতে কংসাবতীতে আচমকা দেখা মিলল দৈত্যাকার কুমিরের। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। ঘটনাকে কেন্দ্র করে প্রবল আতঙ্ক ছড়িয়েছে মেদিনীপুরের পাঁশকুড়ায় (Panskura)।
আরও পড়ুন:
পাঁশকুড়া বনদপ্তরের তরফ থেকে নদী তীরবর্তী পাঁশকুড়ার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। নদীতে স্নান করতে কিংবা মাছ ধরতে নামতে নিষেধ করা হয়েছে। তবে আতঙ্কের পাশাপাশি কুমির নিয়ে স্থানীয়দের কৌতুহলেরও অভাব নেই।
ব্যাপারটা ঠিক কী? সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কুমিরের একটি ভিডিও। সেই পোস্ট করে দাবি করা হচ্ছে, পাঁশকুড়া কংসাবতী নদীতে লকগেটের কাছে বিশালাকার কুমিরটির দেখা মিলেছে। কোনও এক ব্যক্তি সোশাল মিডিয়ায় পোস্ট করেন কুমিরের ছবি। তারপর থেকেই আতঙ্ক ছড়ায় পাঁশকুড়া কংসাবতী নদী তীরবর্তী এলাকায়। ভিডিও দেখাযায় প্রায় ১২-১৩ ফুট দৈত্যকার কুমির কংসাবতী নদীর জলে ভেসে বেড়াচ্ছে। যদিও ভিডিওটি আদৌ সত্যি কি না, তা এখনও নিশ্চিত নয়।
তবে পাঁশকুড়া বনদপ্তরের তরফ থেকে নদী তীরবর্তী পাঁশকুড়ার বিভিন্ন গ্রামের বাসিন্দাদের সচেতন থাকার বার্তা দেওয়া হয়েছে। নদীতে স্নান করতে কিংবা মাছ ধরতে নামতে নিষেধ করা হয়েছে। তবে আতঙ্কের পাশাপাশি কুমির নিয়ে স্থানীয়দের কৌতুহলেরও অভাব নেই। অনেকেই ভয়কে দূরে সরিয়ে নদীর ধারে কুমির দেখার জন্য ভিড় জমাচ্ছেন।
সর্বশেষ খবর
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব
-
‘ভোটে লড়তে দিন’, সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান