সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে কেঁপে উঠল কলকাতা৷ আজ বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ কলকাতা ও সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হয়৷ হাওড়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার মানুষজন কম্পন অনুভব করেন৷ অনেকে আতঙ্কে বেরিয়ে আসেন রাস্তায়৷ এদিন বিকেল সাড়ে চারটে নাগাদ উলুবেড়িয়ার বিভিন্ন স্থানে মৃদু কম্পন টের পান অনেকে৷ কয়েক সেকেন্ড স্থায়ী ছিল কম্পন৷ একবার আফটারশকও অনুভব করেছেন কেউ কেউ৷
[আরও পড়ুন: কুকুরের ভয়, বেড়াতে এসে আতঙ্কে ছাদ থেকে ঝাঁপ খুদের]
এদিন কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৩ দশমিক ৬৷ উৎসস্থল হাওড়া৷ যার জেরে শনিবার বিকেলে কম্পন অনুভূত হয় পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল লাগোয়া এলাকায়৷ কেঁপে ওঠে বেলদা, ঘাটাল, খড়গপুর অঞ্চল৷ তবে কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে৷
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর বার্তাতেও কাজ হচ্ছে না, গাছ কেটে কাঠগড়ায় তৃণমূল নেত্রী]
এর আগে ২০১৫ সালে ভূমিকম্পের সাক্ষী থেকেছে কলকাতা৷ তবে সেবার কম্পন আরও বেশিক্ষণ স্থায়ী ছিল৷ ক্ষয়ক্ষতিও হয়েছিল ভালই৷ এবারও বহুতলগুলি কিছুটা ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
এশিয়াডে সোনার হ্যাটট্রিক, সোনালি পাঞ্চে ভারতকে স্বর্ণপদক দিলেন পারভিন
-
জঙ্গলমহলে ভয়ে কাঁপবে ‘অসুর’রা! পুজোর আগেই ঝাড়গ্রামে নামল ‘দুর্গা স্কোয়াড’
-
‘আগে নামেই টাইগার রিজার্ভ ছিল’, দু’মাসে আরও ৩ বাঘ বক্সায়! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
-
দুর্গা প্রতিমা নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মহারাষ্ট্রে মৃত ৭
-
খুচরোয় স্বপ্নের বাইক! ৫-১০ টাকার কয়েনে লক্ষাধিক টাকায় ‘রাজপঙ্খী’ কিনলেন তারাপীঠের শ্রীনাথ