Birbhum

বারুদের স্তূপে বীরভূম! এনআইয়ের জালে কুখ্যাত ‘কালো আঙুর’

বিস্ফোরক উদ্ধারের ঘটনার সাত মাস পর প্রথম গ্রেপ্তার করল এনআইএ।

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ২০:৩৯

options
link
বারুদের স্তূপে বীরভূম! এনআইয়ের জালে কুখ্যাত ‘কালো আঙুর’
প্রতীকী ছবি।

বিধানসভা নির্বাচনের আগে বীরভূমের (Birbhum) নলহাটি থেকে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণ জিলেটিন স্টিক-ডিটোনেটর। প্রায় সাত মাস পর সেই ঘটনায় প্রথম গ্রেপ্তার করল এনআইএ।  রফিউল শেখ ওরফে কালো আঙুর নামে ট্রাক্টর মালিককে গ্রেপ্তার করল তদন্তকারীরা। 

Advertisement

ঘটনার সূত্রপাত গত মার্চে। নলহাটি থানার বাউটিয়া পঞ্চায়েতের কাঁদাসির এলাকায় একটি ট্রাক্টরকে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। সেটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই চমকে ওঠেন স্থানীয়রা। কাগজের বাক্সের মধ্যে থরে থরে সাজানো ছিল বিস্ফোরক। খবর দেওয়া হয় নলহাটি থানায়। পুলিশ ঘটনাস্থলে দ্রুত গিয়ে ট্রাক্টর ও বিস্ফোরক বাজেয়াপ্ত করে। উদ্ধার করা হয় প্রায় ১০ হাজার জিলেটিন স্টিক ও ৩৬০ টি ডিটোনেটর। কিন্তু ট্রাক্টর চালক পালিয়ে যায়। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই শুরু হয় তদন্ত। কোথায় ওই বিপুল পরিমাণ বিস্ফোরক পাচার হচ্ছিল? কোথা থেকে নিয়ে আসা হয়েছিল বিস্ফোরক? কারা জড়িয়ে? ভোটের আগে নাশকতার জন্যই কি বিস্ফোরক পাচার? সেইসব প্রশ্ন উঠছিল। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল পরে এলাকায়। যার জেরে রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়। পরবর্তীকাল বিস্ফোরক উদ্ধারের ঘটনার তদন্তভার হাতে পায় এনআইএ। সাত মাস পর এবার সেই ঘটনায় ট্রাক্টর চালক কালো আঙুরকে গ্রেপ্তার করল এনআইএ। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.