Birbhum

বীরভূম থেকে পাচার হচ্ছে বিস্ফোরক! সূত্রের খোঁজে পাথর ব্যবসায়ীর বাড়িতে অভিযান এনআইএ-র

আরও বেশ কয়েকটি জায়গাতেও তল্লাশি চালাতে পারে এনআইএ।

বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১৩:৩২

options
link
বীরভূম থেকে পাচার হচ্ছে বিস্ফোরক! সূত্রের খোঁজে পাথর ব্যবসায়ীর বাড়িতে অভিযান এনআইএ-র
বীরভূমে পাথর ব্যবসায়ীর বাড়িতে এনআইএ অভিযান। ছবি - সুশান্ত পাল

বিস্ফোরক পাচার-কাণ্ডের তদন্তে রামপুরহাটে পাথর ব্যবসায়ীর বাড়িতে হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রামপুরহাট শহরের ১৭ নম্বর ওয়ার্ডের ভাগারপাড়ায় পাথর ব্যবসায়ী সমীর শেখের বাড়িতে অভিযান চালান এনআইএ আধিকারিকরা। রামপুরহাট থানার পুলিশের সহযোগিতায় শুরু হয় তল্লাশি। জানা গিয়েছে, গভীর রাত পর্যন্ত চলে এই অভিযান। দীর্ঘ তল্লাশিতে ব্যবসায়ীর বাড়ি থেকে বেশ কিছু নথি এনআইএ আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রের দাবি, পাথর ব্যবসার পাশাপাশি বিস্ফোরকের কারবারের সঙ্গে সমীর শেখের নাম জড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ বা কোন মামলার সূত্রে এই অভিযান, তা নিয়ে তদন্তকারী সংস্থার তরফে রাত পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে এনআইএ সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস আগে নলহাটি এলাকায় একটি ট্রাক্টর থেকে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক ও ডিটোনেটর উদ্ধার হয়েছিল। ওই ঘটনায় তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করেই নাকি সমীর শেখের নাম পান পুলিশ আধিকারিকরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Multiple documents were seized during the lengthy operation by NIA in Birbhum
দীর্ঘ অভিযানে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি। ছবি – সুশান্ত পাল

এরমধ্যেই ঘটনার তদন্তভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। সেই সূত্রেই মঙ্গলবার রামপুরহাটের পাথর ব্যবসায়ী সমীর শেখের বাড়িতে এনআইএ অভিযান বলে জানা গিয়েছে। অন্যদিকে, পুলিশের একটি সূত্রের দাবি, রামপুরহাট থানার রদিপুর গ্রামেও এনআইএ’র তরফে অভিযান চালানোর কথা রয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। কড়া নিরাপত্তা রয়েছে পুলিশেরও। সব মিলিয়ে বিস্ফোরক-কাণ্ডের তদন্তে বীরভূমে (Birbhum) এনআইএ অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.