Swapna Barman

স্বপ্না বর্মনের বাড়িতে আগুন, ‘রাজনীতিতে আসাই ভুল ছিল’, আক্ষেপ সোনাজয়ী অ্যাথলিটের

পুলিশের দাবি, যে বাড়িতে আগুন লেগেছে, সেখানে কেউ থাকতেন না। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Advertisement
শান্তনু কর
শান্তনু কর

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ২২:৩৪

options
link
স্বপ্না বর্মনের বাড়িতে আগুন, ‘রাজনীতিতে আসাই ভুল ছিল’, আক্ষেপ সোনাজয়ী অ্যাথলিটের
স্বপ্না বর্মনের বাড়িতে আগুন, রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ পরাজিত তৃণমূল প্রার্থীর

ছাব্বিশের ভোটে পরাজিত তৃণমূল প্রার্থী তথা এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মনের বাড়িতে অগ্নিকাণ্ড। শুক্রবার রাতের অন্ধকারে রাজগঞ্জের তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন লাগার ঘটনা ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। যদিও পুলিশ ও দমকল বাহিনী খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বাড়িটিতে কেউ থাকতেন না। তাই বড় বিপদ এড়ানো গিয়েছে। তবে কীভাবে আগুন লাগল, তা এখনও অজ্ঞাত। এর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেছেন স্বপ্না বর্মন। সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে কাঁদো কাঁদো গলায় তাঁর আক্ষেপ, ‘‘রাজনীতিতে আসাই ভুল ছিল।”  শনিবার তিনি এফআইআর দায়ের করবেন বলে জানিয়েছেন।

Advertisement

স্বপ্নার অভিযোগ, তিনি ভোটে হেরে যাওয়ার পর থেকেই তাঁর দুই দাদাকে ক্রমাগত হুমকি দেওয়া হতো।এমনকী তাঁকেও মাঝমাঝে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এদিন রাতে পাড়ার কেউ তাঁর দাদাকে পুরনো বাড়িটিতে আগুন লাগার খবর জানায়। তাঁরা ছুটে গিয়ে দেখেন, বাড়িটি জ্বলছে।

স্বপ্না বর্মনের ফেসবুক পোস্ট

জানা যাচ্ছে, জলপাইগুড়ির পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়ায় দুটি বাড়ি রয়েছে স্বপ্নার। একটিতে পরিবার নিয়ে থাকেন স্বপ্না বর্মন। অন্যটিতে কেউ থাকতেন না। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই পুরনো বাড়িটিতে আগুন লাগার খবর সামনে আসে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্বপ্না বাড়িতে আগুন লাগার খবর পোস্ট করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। বাইরে মুষলধারায় বৃষ্টি পড়ছিল। তাই ভিতর থেকে আগুন বাইরে ছড়াতে পারেনি। দমকল সূত্রে খবর, ঘরের ভেতর যে অংশে আগুন লেগেছিল দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি মৌমিন চক্রবর্তী জানান, এই বাড়িতে কেউ থাকতেন না। একটি ঘরের ভেতর কিছু জ্বালানি কাঠ ও কাগজপত্র রাখা ছিল, তাতে আগুন লাগলেও দ্রুত নিয়ন্ত্রণে চলে আসে। কীভাবে আগুন লাগলো তদন্ত করে দেখা হচ্ছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে স্বপ্নার অভিযোগ, তিনি ভোটে হেরে যাওয়ার পর থেকেই তাঁর দুই দাদাকে ক্রমাগত হুমকি দেওয়া হতো।এমনকী তাঁকেও মাঝমাঝে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এদিন রাতে পাড়ার কেউ তাঁর দাদাকে পুরনো বাড়িটিতে আগুন লাগার খবর জানায়। তাঁরা ছুটে গিয়ে দেখেন, বাড়িটি জ্বলছে। স্বপ্নার আরও অভিযোগ, তিনি হেরে যাওয়ার পর রাতারাতি তাঁরই পাশে থাকা সমর্থকরা বদলে গিয়েছেন। আজকের অগ্নিকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছেন সোনাজয়ী অ্যাথলিট।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.