Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Kaliganj

নতুন করে খুলেছে আর জি কর ফাইল, ‘এবার বিচার পাব’, আশাবাদী তামান্নার মাও

২০২৫ সালে কালীগঞ্জের উপনির্বাচনে তৃণমূলের বিজয় মিছিল থেকে বোমাবাজি, তাতেই মৃত্যু হয় ৯ বছরের তামান্নার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ২০:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৫, ২০২৬, ২০:৪৭

options
link
নতুন করে খুলেছে আর জি কর ফাইল, ‘এবার বিচার পাব’, আশাবাদী তামান্নার মাও zoom
অভয়া ফাইল খোলার পর মেয়ের সুবিচারের আশায় তামান্নার মাও
Advertisement

রাজ্যে নতুন সরকার গঠনের পরই একাধিক ক্ষেত্রে সংস্কারে হাত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শনিবার তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আর জি কর অর্থাৎ অভয়া কাণ্ডের ফাইল নতুন করে খোলা হয়েছে। কলকাতা পুলিশের তিন আইপিএস অফিসারকে সাসপেন্ড করে নতুন করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই পদক্ষেপে সন্তুষ্ট অভয়া পরিবার। নতুন সরকারের এই পদক্ষেপে আশা দেখছেন আরেক কন্যাহারা মা সাবিনা ইয়াসমিন। কালীগঞ্জের সিপিএম প্রার্থী তথা তৃণমূলের বোমাবাজিতে বছর খানেক আগে নিহত ৯ বছরের তামান্নার মায়ের প্রতিক্রিয়া, ‘‘সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানাই। আশা করি, এবার আমার মেয়েও বিচার পাবে।”

২০২৫ সালে কালীগঞ্জের উপনির্বাচনে বড় ব্যবধানে তৃণমূল জিতেছিল। ফলপ্রকাশের পরই বিজয় মিছিল থেকে বোমাবাজির ঘটনা ঘটে। এসবের মাঝে পড়ে মৃত্যু হয়েছিল ৯ বছরের তামান্না খাতুনের। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করে কড়া শাস্তির নির্দেশ দেন পুলিশকে। সেইমতো পুলিশ অ্যাকশন নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তবে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। তামান্নার মা সাবিনা ইয়াসমিন এনিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, আসল অপরাধীরা ধরা পড়েনি।

২০২৫ সালে কালীগঞ্জের উপনির্বাচনে বড় ব্যবধানে তৃণমূল জিতেছিল। ফলপ্রকাশের পরই বিজয় মিছিল থেকে বোমাবাজির ঘটনা ঘটে। এসবের মাঝে পড়ে মৃত্যু হয়েছিল ৯ বছরের তামান্না খাতুনের। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তার করে কড়া শাস্তির নির্দেশ দেন পুলিশকে। সেইমতো পুলিশ অ্যাকশন নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করে। তবে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ছিল। তামান্নার মা সাবিনা ইয়াসমিন এনিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, আসল অপরাধীরা ধরা পড়েনি। পরে সঠিক তদন্তের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখাও করতে চেয়েছিলেন সাবিনা।

Advertisement

পারিবারিক সূত্রে সাবিনার পরিবার সিপিএম সমর্থক। ছাব্বিশের ভোটে কালীগঞ্জ থেকে সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছিল সিপিএম। যদিও তিনি জিততে পারেননি। এবার অভয়া ফাইল নতুন করে খোলা হয়েছে। নতুন করে তদন্ত শুরু হবে সেসময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে, আওতার বাইরে নন প্রাক্তন মুখ্যমন্ত্রীও। আর এতেই নতুন আশার আলো দেখছেন সাবিনা। সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, ‘‘নতুন সরকার অভয়া কাণ্ডের ফাইল খুলেছে। আবার তদন্ত হবে। এটা ভালো উদ্যোগ। আশা করি, আমার মেয়েটাও সুবিচার পাবে এবার। নতুন সরকার ওর জন্যও উদ্যোগ নেবে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.