Sandeshkhali

সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা

বুধবার বসিরহাটের সন্দেশখালি থানার কোড়াকাটি এলাকার একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৯:৪৫

options
link
সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র-গুলি, গ্রেপ্তার শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা
২৬ আগস্ট, বুধবার। সন্দেশখালির তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। নিজস্ব ছবি।

সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করল পুলিশ। বুধবার বসিরহাটের সন্দেশখালি থানার কোড়াকাটি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযুক্ত ওই তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে। বুধবার তাঁর পুকুরে তল্লাশি চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

Advertisement

অভিযুক্ত তৃণমূল নেতার নাম সমীর সর্দার। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সন্দেশখালি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বলাই ঘোষের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় সমীর সর্দারের পুকুর থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। জানা গিয়েছে, মোট ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি প্রায় ৪০ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। এরপরই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এই আগ্নেয়াস্ত্র দিয়ে এলাকায় সন্ত্রাস সৃষ্টির পরিকল্পনা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত সমীর সর্দার সন্দেশখালির তৎকালীন প্রভাবশালী নেতা শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি কোথা থেকে এল, সেগুলি কোথায় ব্যবহার করার জন্য মজুত করা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা ঘটনার সঙ্গে অস্ত্র পাচার বা অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.