দেবব্রত মণ্ডল, বারুইপুর: রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর তদন্তে গিয়ে আক্রান্ত ডিএফও-সহ আট জন বনকর্মী৷ দক্ষিণ ২৪ পরগনার মইপিঠের ঘটনা৷ চোরাশিকারীদের পাকড়াও করতে গিয়ে আক্রান্ত হন তাঁরা৷ মারের চোটে ডিএফও-র পাঁজর ভেঙে গিয়েছে৷ তাঁকে স্থানীয় হাসপাতালে ভরতি করা হয়েছে৷ হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বনকর্মীরা৷
[ আরও পড়ুন: বিরোধীরা ভোট চাইতে এলে ঝাঁটা হাতে তাড়া করবেন, মহিলাদের নিদান তৃণমূল নেতার]
গত ৯ এপ্রিল সকালে মৎস্যজীবীরা মাছ ধরতে যাওয়ার সময় সুন্দরবনের আজমলমারির জঙ্গলে একটি বাঘের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন৷ খবর দেওয়া হয় বনদপ্তরে৷ রয়্যাল বেঙ্গল টাইগারের দেহটি উদ্ধার করে নিয়ে যান বনকর্মীরা৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা৷ বনকর্মীদের প্রাথমিক অনুমান, বাঘটিকে কমপক্ষে পনেরোদিন আগে হত্যা করা হয়েছিল৷ তারপর দেহটি ফেলে রেখে যাওয়া হয় আজমলমারির জঙ্গলে৷ বনদপ্তরের তরফে এ-ও স্বীকার করা হয় যে, ইদানীং ক্রমশই সুন্দরবনের জঙ্গল লাগোয়া অঞ্চলগুলিতে বাড়ছে চোরশিকারীর দাপট৷ তারাই কখনও হরিণ আবার কখনও রয়্যাল বেঙ্গল টাইগার শিকার করছে৷ ওই রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যুর সঙ্গে চোরাশিকারীদের যোগসাজশ রয়েছে বলেই অনুমান বনদপ্তরের৷
[ আরও পড়ুন: চোর সন্দেহে বেধড়ক মারধরে মৃত্যু যুবকের, থমথমে খড়গপুরের সাহাচক]
চোরাশিকারীদের পাকড়াও করতে শনিবার গভীর রাতে মইপিঠ গ্রামে হানা দেন ডিএফও-সহ অন্তত আটজন বনকর্মী৷ রাতের অন্ধকারে বনকর্মীদের টহল দিতে দেখে উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা৷ তাঁদের ঘিরে ধরেন স্থানীয়রা৷ কিছু বুঝে ওঠার আগেই বনকর্মীদের বেধড়ক মারধর করতে শুরু করেন তাঁরা৷ হামলার জেরে মাথা ফেটে গিয়েছে প্রায় সকলেরই৷ ডিএফও-র পাঁজর ভেঙে গিয়েছে৷ চিকিৎসার জন্য স্থানীয় এক হাসপাতালে ভরতি করা হয়েছে বনাধিকারিকদের৷ আক্রান্তদের দাবি, গ্রামের বেশিরভাগ মানুষই চোরাশিকারের সঙ্গে জড়িত৷ তাই তাদের আক্রোশের বশবর্তী হয়েই বনকর্মীদের মারধর করেন গ্রামবাসীরা৷ এই হামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন বনকর্মীরা৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!