Fourty cattle rescued by Purulia's Bandwan police

বাজেয়াপ্ত হওয়া গরু ও মোষে ভরা থানাই যেন গোশালা! দুধ-ক্ষীরে রসনাতৃপ্তি পুলিশের

৪টি পিকআপ ভ্যান আটক করে গবাদি পশুগুলিকে বাজেয়াপ্ত করে পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২২, ১৭:৪০

options
link
বাজেয়াপ্ত হওয়া গরু ও মোষে ভরা থানাই যেন গোশালা! দুধ-ক্ষীরে রসনাতৃপ্তি পুলিশের
ছবি: অমিতলাল সিং দেও

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: গবাদি পশু পরিবহণে বিধিভঙ্গ। আর তার জেরে একদা মাও উপদ্রুত থানা যেন গোশালা! ৪০ টি গাভী-মহিষের হাম্বা হাম্বা ডাকে কান একেবারে ঝালাপালা। তবে এই বিপুল সংখ্যক গাভী-মহিষের দুধ-ক্ষীরে রসনাতৃপ্তি পুলিশ কর্মী, আধিকারিক থেকে থানায় পা রাখা মানুষজনদের। রীতিমতো ক্ষীর খাইয়ে অতিথি সেবা করছে পুলিশ। ঝাড়খণ্ড ছুঁয়ে থাকা পুরুলিয়ার একদা মাও উপদ্রুত বান্দোয়ান থানায় গোশালার এমন ছবিতে জেরবার পুলিশ। তাই বিধি মেনে কত দ্রুত ‘জিম্মাদার’ পাওয়া যায় এখন সেই খোঁজ করছেন পুলিশকর্মীরা। কারণ, বাজেয়াপ্ত করার সম্পত্তি বিচার শেষ না হওয়া পর্যন্ত আদালতের। তাই তা দেখভালে রাখা জরুরি।

Advertisement

৪০ টি গাভী-মহিষে পুলিশ জেরবার হলেও তাদের পরিচর্যায় কোন খামতি নেই পুলিশের। একদিনের মধ্যেই থানার ভিতরে ওসির আবাসনের কাছে গবাদি পশুগুলিকে রাখার জন্য বাঁশ দিয়ে চারপাশ ঘিরে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ত্রিপল দিয়ে করা হয়েছে অস্থায়ী ছাউনি। নিয়ে আসা হয়েছে একাধিক গাড়িতে করে খড়। সেইসঙ্গে কচিঘাসও। এমনকি প্রাণীসম্পদ বিকাশ বিভাগের থেকে চিকিৎসকরাও তাদের চিকিৎসায় এসে স্বাস্থ্যপরীক্ষা করে দিচ্ছেন ওষুধ। এছাড়া সকাল-বিকাল-সন্ধেয় পুলিশকর্মীদের পরিচর্চা চলছেই।

Advertisement

Bull

Advertisement

[আরও পড়ুন: দীর্ঘদিনের লড়াইয়ে হার, প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, টুইটে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর]

যেহেতু গাভীর দুধ নষ্ট করা যায় না, তাই রীতিমতো বালতি কিনে পুলিশ কর্মীরাই দুধ সংগ্রহ করে বানাচ্ছেন ক্ষীর। আর সেই ক্ষীর চেটেপুটে রসনাতৃপ্তি হচ্ছে সকলের। পুরুলিয়ার পুলিশ সুপার এস. সেলভামুরুগন বলেন, “ওই ঘটনায় সুনির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট চারটি পিকআপ ভ্যান আটক করে তার চালক, খালাসি-সহ ১০ জনকে গ্রেপ্তার করে গবাদি পশুগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। রয়েছে ১৪টি গাভী, তিনটি মহিষ ও গাভী-মহিষের ২৩ টি শাবক।

Bull

আসলে গবাদি পশু পরিবহণে নানা বিধিনিষেধ রয়েছে। রয়েছে আইন। কোনভাবেই যাতে অমানবিকতা ফুটে না ওঠে। গত শুক্রবার রাতে বান্দোয়ান থানার পুলিশের কাছে খবর ছিল, ঝাড়খণ্ড থেকে চারটি পিকআপ ভ্যান করে একাধিক গবাদি পশু বাঁকুড়া এলাকায় নিয়ে যাবে। এই খবর বান্দোয়ান থানার ওসি রানা ভগতের কাছে আসতেই দ্রুত ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং শুরু করেন। তারপরেই পুলিশের জালে ধরা পড়ে যায় গবাদি পশু পরিবহণে গাড়িতে ঠাসাঠাসি করে নিয়ে যাওয়ার অমানবিক ছবি। ফলে সঙ্গে সঙ্গে সেই গাড়ি আটক করে গবাদি পশু বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনায় ‘দ্য প্রিভেনশন অফ ক্রুয়েল্টি টু অ্যানিম্যালস অ্যাক্ট’ ১৯৬০-এ অভিযোগ হয়েছে।

[আরও পড়ুন: আন্তর্জাতিক মাদকপাচার চক্রের পর্দাফাঁস, আমেরিকা থেকে কুরিয়ারে গাঁজা পাচারে ধৃত ২]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.