বাঙালির ‘সেরা’ খেলা ফুটবল। শীত-গ্রীষ্ম-বর্ষা, ফুটবল ছাড়া বাঙালির চলে না। আর বর্ষাকালের কাদা-মাঠে ফুটবল খেলার আনন্দই আলাদা। তবে এমন অভিনব ফুটবল প্রতিযোগিতা বোধহয় আগে কেউ কখনও দেখেনি। এই ফুটবলের সঙ্গে ফিটনেসের কোনও সম্পর্ক নেই। এই ফুটবল খেলার জন্য মোটা হওয়াই একমাত্র যোগ্যতার মাপকাঠি। ভুঁড়ি না থাকলে, নো এন্ট্রি! তবে এখানেও রয়েছে শর্ত। ভুঁড়ি যেমন তেমন হলে চলবে না। ফুটবলের মতোই নাকি হতে হবে ভুঁড়ির মাপ। কমপক্ষে ৪২ ইঞ্চি! অবাক হচ্ছেন তো। অবাক হওয়ার মতোই। তবে এখানেই শেষ নয়, রয়েছে আরও শর্ত। আর সেই অনুযায়ী খেলোয়াড়ের বয়স হতে হবে ৪০ বছরের বেশি।
আরও পড়ুন:
খেলার প্র্যাকটিস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু কেন এমন ফুটবল প্রতিযোগিতার আয়োজন?
এমনই মজার ‘গণপতি ফুটবল’ ঘিরে ইতিমধ্যেই এলাকায় শুরু হয়েছে সাজো সাজো রব। উত্তর ২৪ পরগনায় চাঁদপুর লেনিনগড় শিব মন্দির কমিটির উদ্যোগে আগামী ২৩ আগস্ট, রবিবার বিকেল ৪টেয় লেনিনগড় সুভাষ সংঘের মাঠে অনুষ্ঠিত হবে গণপতি প্রদর্শনী ফুটবল। দীর্ঘ ১৮ বছর পর ফের এই অভিনব ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ম্যাচ ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ। উদ্যোক্তাদের দাবি, ১৯৯৮ সালে এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল। ২০০৮ সাল পর্যন্ত দীর্ঘ ১১ বছর ধরে চলেছিল এই আয়োজন। প্রথম দিকে দুটি দলকে নিয়ে প্রতিযোগিতা হলেও পরে চারটি দল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর দীর্ঘদিন খেলা বন্ধ ছিল। ফের সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

নিয়ম অনুযায়ী, প্রতিটি দলে থাকবেন ১১ জন করে ‘গণপতি’ বা খেলোয়ার। মাঠে নামার আগে রীতিমতো ফিতে দিয়ে খেলোয়াড়দের ভুঁড়ির মাপ নেওয়া হবে। বিভিন্ন এলাকা থেকে ইতিমধ্যেই খেলোয়াড় বাছাইয়ের কাজ শুরু হয়েছে। নাম নথিভুক্ত করার জন্য আবেদনপত্রও পূরণ করছেন অংশগ্রহণকারীরা। এহেন অদ্ভুত প্রতিযোগিতার আয়োজনেই থাকছে একেবারে অভিনব ব্যবস্থা! যেমন খেলার শুরুতেই গণপতি ফুটবলাররা গণেশের মূর্তি নিয়ে একটি শোভাযাত্রা করবেন। সেভাবেই মাঠে ঢুকবেন খেলোয়াররা। এছাড়াও থাকছে একাধিক চমক! যা এখনই সামনে আনতে চান না আয়োজকরা। তবে খেলার প্র্যাকটিস ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। কিন্তু কেন এমন ফুটবল প্রতিযোগিতার আয়োজন?
আয়োজকদের কথায়, বর্তমান প্রজন্মের একাংশ যখন মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটাচ্ছে, তখন শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়ানোই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বয়স বাড়ার সঙ্গে শরীরে অতিরিক্ত মেদ জমে নানা শারীরিক সমস্যা তৈরি হতে পারে, এই বিষয়ে সচেতনতার বার্তাও দিতে চান উদ্যোক্তারা। প্রতিযোগিতাটি মূলত বিনোদনের জন্য হলেও এর মধ্যেই রয়েছে শরীরচর্চা, সুস্থতা এবং খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর বার্তা। আয়োজকদের আশা, এমন অভিনব প্রতিযোগিতা দেখতে রেকর্ড ভিড় হবে।
সর্বশেষ খবর
-
পাহাড়ে শুয়ে-বসে মেঘ দেখাটাই চাকরি, বেতন মাসে সাড়ে ৮ লাখ, আবেদন করবেন?
-
ফিরল সৌরভের ন্যাটওয়েস্ট জয়ের স্মৃতি, ২৪ বছর পর লর্ডসে জার্সি খুলে সেলিব্রেশন ভারতীয় দলের
-
‘হর হর মোদি’, রাম রূপে প্রধানমন্ত্রী! রাজধানীর প্রেসক্লাবে ‘মোদি চালিশা’র অনুষ্ঠান ঘিরে বিতর্ক
-
ঝাড়খণ্ডের আদালতে পড়ুয়াদের জয়! সরকারি নিয়োগ পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের
-
ট্রাম্প ‘নরম’ হতে চাইলেও কিম স্বমেজাজেই! মার্কিন-দক্ষিণ কোরিয়ার মহড়ার পরই ‘রহস্যময়’ মিসাইল ছুড়ল পিয়ংইয়ং