এ যেন ‘ঘামাইষষ্ঠী’! তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে আজ বাড়বে অস্বস্তিও

কবে দেখা মিলবে বৃষ্টির?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৮, ১১:৩৯

options
link
এ যেন ‘ঘামাইষষ্ঠী’! তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে আজ বাড়বে অস্বস্তিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামাইষষ্ঠী না ঘামাইষষ্ঠী! ফেসবুকে সকাল থেকেই দেওয়ালে দেওয়ালে ছড়াতে শুরু করেছে এই রসিকতা। সাতসকালে যেভাবে কুলকুলিয়ে ঘেমে উঠেছে কলকাতা, তাতে এ বিশেষণ অমূলক কিছু নয়। বাস্তবিকই গরমের সব রেকর্ড এবার ভাঙতে চলেছে। অস্বস্তি সূচক লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বস্তুত, গত দশ বছরের রেকর্ড সূচকও আজ হার মানতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। আবহাওয়া দপ্তর একরকম বাধ্য হয়েই তাই পশ্চিমবঙ্গ-সহ বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডে লু-এর সতর্কবার্তা জারি করেছে। পাশাপাশি আপেক্ষিক আদ্রর্তার পরিমাণও অনেকটাই বেড়েছে। তাই বেড়েছে অস্বস্তিও।

Advertisement

[  দামে পুড়ছে হাত, জামাইয়ের পাত ভরাতে তবু জমে উঠেছে বাজার ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

হাঁসফাঁস গরমে নাভিশ্বাস উঠেছে গত কয়েকদিন ধরেই। মৌসুমী বায়ু ঢুকতে গিয়েও থমকে গিয়েছে। নিম্নচাপেরও দেখা নেই। ছিটোফোঁটা যেটুকু বৃষ্টি হয়েছিল তাতে গরম তো কমেইনি, উলটে মেঘলা আর গুমোটে অস্বস্তি দ্বিগুণ। গতকালই পারদ ছাড়িয়েছিল চল্লিশের ঘর। ৪০.৬ ডিগ্রিতে তিলোত্তমায় প্রায় দমবন্ধ অবস্থা। পাল্লা দিয়ে বেড়েছে আপেক্ষিক আদ্রর্তা। ফলে লাফিয়ে বেড়েছে অস্বস্তির সূচক। আবহাওয়া দপ্তরের উপ মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন আজ আপেক্ষিক আদ্রর্তা সর্বোচ্চ 87 শতাংশ হতে পারে। সব মিলিয়ে নামেই আষাঢ়। মেঘদূতের দেখা তো নেই। অন্যদিকে গরম যেন যমদূত। এ মধ্যেই আজ জামাইষষ্ঠী। তা জামাই বাবাজীবনদের জন্য শ্বশুর-শাশুড়ি যত আয়োজনই করুক না কেন, প্রকৃতির কিন্তু বিশেষ কোনও হেলদোল নেই। গরম তো একই রকম থাকছেই। উলটে তা বাড়বে বই কমবে না। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবার তাপমাত্রার সূচক গত দশ বছরে সর্বাধিক হতে পারে। রেকর্ড যদি ভাঙে তবে শুধু জামাইদের নয়, রাজ্যবাসীর কপালেও অশেষ দুঃখ আছে। পশ্চিমবঙ্গ, ঝাড়গ্রাম ও বিহারে লু-এর সতর্কতাও জারি হয়েছে। গোটা রাজ্যে এখন একটাই প্রশ্ন, বৃষ্টি কবে আসবে? আপাতত ২১ শে জুনের আগে কোনওরকম আশার বাণী শোনাতে পারছে না হাওয়া অফিস। সেদিনই হয়তো ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিলতে পারে। ততদিন পর্যন্ত এই দাবদাহই সদ্য করা ছাড়া দ্বিতীয় কোনও রাস্তা নেই।

Advertisement

[  জিএসটি মকুব, শাশুড়ি-জামাই সঙ্গী হলে পাতে ১০% ছাড় ]

গরমের জেরে এদিকে ঘুমের দফারফা। ফলে হাজারও রোগ-ব্যাধির প্রকোপ ক্রমশ বাড়ছে। জামাইষষ্ঠী উপলক্ষে এই সময় আহারের বাহারও কম নয়। তবে চিকিৎসকরা বলছেন, আয়োজন-আনন্দ-অনুষ্ঠান যাই হোক না কেন, গরমে সহজপাচ্য খাওয়াই ভাল। ভাইরাল ফিভারেরও দারুণ প্রাদুর্ভাব। ঠাণ্ডা থেকে গরমে বা উলটোটা হওয়ার ফলে সর্দিকাশি লেগেই আছে। যেহেতু গরম আরও বেশ কিছুদিন চলছে, তাই এই সময়টায় একটু সাবধানে থাকারই পরামর্শ দিচ্ছেন ডাক্তারবাবুরা।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.