রেজিনগর উপনির্বাচনের আগে আরও চাপে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টি। শনিবার বিকেল থেকে রবিবার ভোর পর্যন্ত জেলা পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেন দলের ৪ জন শীর্ষ পদাধিকারী ও এক নির্দল প্রার্থী। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে নওদা থানার পুলিশ প্রথমে গ্রেপ্তার করে নওদা ব্লক সভাপতি তথা রেজিনগরে নির্দল প্রার্থী সাইফুল ইসলামকে। তাঁকে রবিবার বহরমপুর আদালতে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয়েছে।
আরও পড়ুন:
হুমায়ুনের অভিযোগ, “পুলিশ একপেশে আচরণ করছে। বারবার নির্বাচন কমিশনে অভিযোগ করেও লাভ হচ্ছে না। রেজিনগর, শক্তিপুর, বেলডাঙা, হরিহরপাড়া থানার আধিকারিকদের বদলি না করলে নিরপেক্ষ ভোট অসম্ভব।”
এরপর রাতভর অভিযান চালায় রেজিনগর ও শক্তিপুর থানার পুলিশ। রেজিনগর থানার পুলিশ গ্রেপ্তার করে তিনজনকে – মঞ্জুর রহমান ওরফে লেবু, হক মল্লিক এবং আব্দুল আলিমকে। অন্যদিকে শক্তিপুর থানার পুলিশ মিঞাগ্রাম থেকে গ্রেপ্তার করে মহম্মদ নাসিম শেখকে। নাসিম হুমায়ুনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। ধৃতদের আজই আদালতে তোলা হচ্ছে।
হুমায়ুন কবীরের দাবি, পুলিশ মিথ্যা মামলায় তাঁর কর্মীদের ফাঁসাচ্ছে। তিনি বলেন, “মঞ্জুর রহমানের স্ত্রী বেলডাঙা-২ পঞ্চায়েত সমিতির সদস্যা, তিনি নিজে দলের গুরুত্বপূর্ণ পদে আছেন। হক মল্লিক রেজিনগর ব্লক সহ-সভাপতি, ছ’টি অঞ্চলের দায়িত্বে। আব্দুল আলিম দাদপুর অঞ্চল সভাপতি। এদের সবাইকে মিথ্যে অভিযোগে তোলা হয়েছে।” নাসিম শেখ প্রসঙ্গে হুমায়ুন বলেন, “উনি আমার দূর সম্পর্কের আত্মীয়, প্রাক্তন সেনা কর্মী। এখন ব্যবসা করেন। ওনাকে ফাঁসানো হচ্ছে।” পুলিশ সূত্রে অভিযোগ, শক্তিপুরে পুলিশকে হুমকি ও ঘৃণা ভাষণের যে সভা হুমায়ুন করেছিলেন, তাতে ফান্ডিং করেছিলেন নাসিম।
হুমায়ুনের অভিযোগ, “পুলিশ একপেশে আচরণ করছে। বারবার নির্বাচন কমিশনে অভিযোগ করেও লাভ হচ্ছে না। রেজিনগর, শক্তিপুর, বেলডাঙা, হরিহরপাড়া থানার আধিকারিকদের বদলি না করলে নিরপেক্ষ ভোট অসম্ভব।” তিনি আরও বলেন, সংখ্যালঘু ভোট কাটতে পুলিশ তৃণমূলত্যাগী এনসিপি সাংসদ আবু তাহের খানের সঙ্গে হাত মিলিয়েছে। যদিও বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন বলেন, “গুরুদেব অন্যায় করলে ফল শিষ্যদের ভোগ করতেই হয়। হুমায়ুনের অডিওতে শোনা যাচ্ছে বাবরি মসজিদের জায়গায় ঝামেলা পাকানোর নির্দেশ দিচ্ছেন। পুলিশ নিজের কাজ করছে।” হুমায়ুন অবশ্য জানিয়েছেন, তিনি ও তাঁর ছেলে তথা রেজিনগরের প্রার্থী গোলাম নবী আজাদ রবিন ভোটের ময়দান ছাড়বেন না।
সর্বশেষ খবর
-
গুলতি ছুঁড়ে অভিনব কায়দায় চুরি! মন্ত্রীর পাড়ায় হানা দিতেই জালে বিহারের ৪ দুষ্কৃতী
-
গঙ্গা-পদ্মার গ্রাসে চলে যাবে ৪০ কিলোমিটার! ভাঙন ও ধসে আতঙ্কে ফরাক্কা থেকে লালগোলা
-
‘বিনা পারিশ্রমিকেও অভিনয়ে রাজি,’ হলিউডে পাড়ি ‘মহারাজা’ বিজয় সেতুপতির!
-
বিদেশভূমে সিরিজের মাঝপথে ভারতের নেতৃত্ব ছাড়বেন গিল! ব্যস্ত সূচিতে ভাগ হবে কোচিং দলও
-
‘শিবরাত্রির সলতে’ রেজিনগর, উপনির্বাচনে সর্বশক্তি নিয়ে ঝাঁপাছেন মমতা, প্রচারে অভিষেক-প্রিয়াঙ্কা-সহ ২০!