Humayun Kabir

লাগাতার প্রাণহানির হুমকি! এবার ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর

প্রাণহানির হুমকির সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবীর।

শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৩:২৮

options
link
লাগাতার প্রাণহানির হুমকি! এবার ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি নিরাপত্তা পেলেন হুমায়ুন কবীর
আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। ফাইল ছবি

‘ওয়াই প্লাস’ ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। বুধবার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ১৩ জন সিআইএসএফ জওয়ান তাঁর বাড়িতে এসে পৌঁছন। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষোভ ও প্রাণহানির হুমকির সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হুমায়ুন কবীর। তার জেরেই হাই কোর্টের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক হুমায়ুনের জন্য ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা বন্দোবস্ত করল বলে জানা গিয়েছে।

Advertisement

প্রসঙ্গত, কয়েকমাস আগে হুমায়ুনের (Humayun Kabir) বিরুদ্ধে ধর্ম নিয়ে রাজনীতি, দলবিরোধী আচরণের অভিযোগ তুলে তাঁকে বহিষ্কার করে তৃণমূল। তারপরই নিজের দল তৈরির কথা ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক। এরপর একাধিকবার তিনি দাবি করেছেন তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। এক ব্যবসায়ী তাঁর নিরাপত্তায় বাউন্সার পাঠাচ্ছেন বলে দাবি করেছিলেন। প্রথমে জানা গিয়েছিল, হায়দরাবাদ থেকে এসেছে বাউন্সার। যদিও পরবর্তীতে প্রকাশ্যে আসে আসল তথ্য। জানা যায়, তাঁর নিরাপত্তায় যে কয়েকজন মোতায়েন করা হয়েছে সকলেই নাকি বাংলার। এরপরই তড়িঘড়ি তাঁদের সরিয়ে দেন হুমায়ুন। এসবের পর অবশেষে এবার নিরাপত্তা পেলেন বিতর্কিত এই বিধায়ক। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের দল আম জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এবার সংবাদপত্রে নতুন রাজনৈতিক দলের বিষয়ে বিজ্ঞাপন দিতে হবে। তাতে কোনও আপত্তি না উঠলে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেবে কমিশন। তারপরই প্রতীকের জন্য আবেদন করা যাবে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.