এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে গত শনিবার। সেখানে বাদ গিয়েছে প্রায় ৬৪ লক্ষ ভোটারের নাম। অ্যাডজুডিকেশন হিসাবে উল্লেখ রয়েছেন অনেকেই। ধাপে ধাপে সাপ্লিমেটারি ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা। তবে তার মাঝেই রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যেতে পারে। তার বিরোধিতায় সরব সিপিএম। পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের দাবিতে সিইও দপ্তরের সামনে চলছে বিক্ষোভ। রাতভর অবস্থান বিক্ষোভ চলবে বলেই জানিয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
বুধবার বিকেলে টি বোর্ডের সামনে থেকে মিছিল শুরু করে বামেরা। মিছিল শেষ হয় সিইও দপ্তরের সামন। মিছিলের নেতৃত্বে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, লিবারেশনের কার্তিক পাল, আরএসপির মনোজ ভট্টাচার্য প্রমুখ। রাস্তাতেই ত্রিপল বিছিয়ে ইফতার পার্টিরও আয়োজন করা হয়। তাতে সেলিম-সহ অনেকেই অংশ নেন।
আরও পড়ুন:
সিইও মনোজকুমার আগরওয়ালের সঙ্গে দেখা করার দাবি জানান তাঁরা। তবে কোনওভাবেই মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে দেখা করা সম্ভব হয়নি। এরপরই অবস্থান বিক্ষোভের সিদ্ধান্ত নেয় সিপিএম। সন্ধ্যার পর কলকাতা পুলিশের এক আধিকারিক সেলিমের সঙ্গে কথা বলেন। অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করার আর্জি জানান। তিনি সেকথা শুনতে নারাজ। যতক্ষণ না পর্যন্ত মনোজকুমার আগরওয়াল দেখা করছেন, ততক্ষণ অবস্থান বিক্ষোভ চলবে বলেই সাফ জানিয়ে দেন। এদিন এই বিক্ষোভ কর্মসূচির মাঝে সেলিমকে প্রার্থীতালিকা নিয়ে প্রশ্ন করা হয়। তিনি বলেন, “আগে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে। তারপর প্রার্থী তালিকা প্রকাশ।” প্রয়োজনে রাতভর অবস্থান চলবে বলেই জানান। আপাতত নেতাজি সুভাষ রোডে সিইও দপ্তরের সামনেই চলছে রাতভর অবস্থান কর্মসূচি। বৃহস্পতিবার সেখানেই সমাবেশ ডাক দিয়েছে বামেরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভারতকে বয়কটের পালটা কোন পদক্ষেপ? বাংলাদেশ সফর নিয়ে বড় সিদ্ধান্ত গম্ভীরদের বোর্ডের
-
‘টক্সিক’-এ যশের সঙ্গে রগরগে যৌনতা! কিয়ারাকে কটাক্ষ করতেই মুখ খুললেন স্বামী সিদ্ধার্থ
-
অজুহাত নয়, রাত ১১টাতেও শরীরচর্চা! ফাঁস রাহুল গান্ধীর ফিট থাকার ‘ফর্মুলা’
-
মাসিক ভাতা ও বিনামূল্যে বাসযাত্রার সুযোগ, ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
সমাবর্তনে প্রধান বিচারপতিকে আমন্ত্রণে ক্ষোভ, ‘ছাত্রসমাজের প্রতি উনি উদাসীন’, প্রতিবাদে ৪৫০ আইন পড়ুয়া
নিবেদিত


