Income Tax Raid

এবার চাকদহে আয়কর হানা! সাতসকালে ব্যবসায়ীর বাড়ি ও কারখানায় তল্লাশি

এদিন সকালে চাকদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। বাড়ি ঘিরে রাখেন সেনা জওয়ানরা।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৩:৩৬

options
link
এবার চাকদহে আয়কর হানা! সাতসকালে ব্যবসায়ীর বাড়ি ও কারখানায় তল্লাশি
বৃহস্পতিবার আয়কর হানা নদিয়ার চাকদহে। নিজস্ব চিত্র

বৃহস্পতিবার সাতসকালে আয়কর দপ্তরের হানা (Income Tax Raid) নদিয়ার চাকদহে (Chakdaha)। প্লাইউড ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা আধিকারিকদের। চারজন আয়কর দপ্তরের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর চারজন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালান। কী কারণে তল্লাশি তা জানা যায়নি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Advertisement

এদিন সকালে চাকদহ শহরের ৭ নম্বর ওয়ার্ডের ২ নম্বর দুর্গানগর এলাকায় হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে তল্লাশি চালান তাঁরা। বাড়ি ঘিরে রাখেন সেনা জওয়ানরা। টোটনকে সঙ্গে নিয়েই আয়কর দপ্তরের আধিকারিকরা তাঁর বাড়ির পাশাপাশি বিভিন্ন ব্যবসায়ীক কারখানাতেও তল্লাশি চালান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টোটেনের একাধিক জায়গায় প্লাইউডের দোকান রয়েছে। রয়েছে কারখানাও। তিনি দীর্ঘদিনের ব্যবসায়ী। এলাকায় ব্যবসায়ী হিসাবে তাঁর নাম রয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু কী কারণে এই তল্লাশি তা জানা যায়নি। টোটন কোনও আর্থিক কেলেঙ্কারিতে যুক্ত কিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সন্দেহ কোনও জালিয়াতিতে জড়িয়ে যাওয়ার কারণে তাঁর বাড়িতে হানা দিয়েছেন আয়কর দপ্তরের আধিকারিকরা। ভোর বেলায় ঘুম ভাঙতেই আয়কর দপ্তরের আধিকারিকদের দেখে চমকে যান স্থানীয় বাসিন্দারাও। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.