মৃত্যুর খাঁড়া ঝুলছে মাথার উপর। দেশের মাটিতে পা রাখলেই মৃত্যুদণ্ড নিশ্চিত! তবু অকুতোভয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ঘোষণা করেছেন, এবছরই তিনি বাংলাদেশ ফিরবেন। তাঁর এই ঘোষণার পরই মুখ খুলল ঢাকা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রধান প্রসিকিউটর মহম্মদ আমিনুল ইসলাম বলেন, “হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক কৌশল।”
সোমবার ঢাকায় নিজের কার্যালয়ে সাংবাদিক বৈঠকে যোগ দিয়েছিলেন আমিনুল। সেখানে তিনি বলেন, “হাসিনার যদি সত্যিই সাহস থাকে তাহলে তিনি দেশে ফিরে দেখান। জুলাই হত্যাকাণ্ডের বিচারের মোকাবিলা করুন। এসব রাজনৈতিক কৌশল ছাড়া আর কিছুই নয়। জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত ১০টি মামলার তদন্ত প্রতিবেদন ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নাম আসামি তালিকায় রয়েছে।”
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে সংরক্ষণ-বিরোধী গণঅভ্যুত্থানের জেরে গদিচ্যুত হতে হয় দেশের দীর্ঘতম প্রধানমন্ত্রীকে। বঙ্গভবন ছেড়ে হাসিনা আকাশপথে চলে আসেন দিল্লিতে। আপাতত এখানেই তিনি রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। ওদিকে, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে প্রায় বছর খানেক ধরে নোবেলজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ছিল। তাঁর আমলে গণহত্যা মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি তৎকালীন বেশ কয়েকজন মন্ত্রীকেও একই সাজা দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া