Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
TMC

‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!

এবার রানাঘাট পুরসভার তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ! মাথায় টোপর পরিয়ে দেওয়া হয় তাঁর। গলায় পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়! পরে দেওয়া হয় উত্তমমধ্যমও। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই তৃণমূল কাউন্সলর তোলাবাজি চালিয়েছেন। মানুষকে ভয় দেখানো হত তৃণমূল জমানায়!

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ২৩:৩৭

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ২৩:৩৭

options
link
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ! zoom
আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। নিজস্ব চিত্র
Advertisement

এবার রানাঘাট পুরসভার তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ! মাথায় টোপর পরিয়ে দেওয়া হয় তাঁর। গলায় পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়! পরে দেওয়া হয় উত্তমমধ্যমও। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই তৃণমূল কাউন্সলর তোলাবাজি চালিয়েছেন। মানুষকে ভয় দেখানো হত তৃণমূল জমানায়! পুলিশ ওই আক্রান্ত কাউন্সিলরকে পরে উদ্ধার করেছে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রানাঘাট পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে।

ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বগাই দত্ত। তাঁকে ঘিরেই রাতে তীব্র জনরোষ দেখা দেয় এলাকার চৌরঙ্গী মোড়ে। একদল মানুষ তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। মারধরও করা হয় বলে অভিযোগ। এখানেই শেষ নয়, তাঁকে পাকড়াও করে মাথায় বিয়ের টোপর পরিয়ে দেওয়া হয়। পাশাপাশি গলায় একটি পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়। ওই পোস্টারে লেখা ছিল, ‘আমি ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বগাই দত্ত, বিয়ে করতে জেলে যাচ্ছি।’ স্থানীয় লোকজন ঘটনা দেখে রাস্তায় জড়ো হয়েছিলেন। উত্তেজনাও ছড়ায় এলাকায়।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল আমলে ওই কাউন্সিলর দীর্ঘদিন ধরে তোলাবাজি চালিয়েছেন। শুধু তাই নয়, সাধারণ মানুষকে ভয় দেখানো ও হুমকি দেওয়ার অভিযোগও ছিল। সেই ক্ষোভ থেকেই সোমবার রাতে জনরোষের বিস্ফোরণ ঘটে বলে দাবি এলাকার বাসিন্দাদের একাংশের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রানাঘাট থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিক্ষুব্ধ জনতার হাত থেকে কাউন্সিলরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির রানাঘাট উত্তর-পশ্চিমের ৫ নম্বর মণ্ডলের সভাপতি দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। তাঁর বক্তব্য, “বিজেপি এ ধরনের রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে না। এই ঘটনায় দলের কোনও কর্মী বা সমর্থক জড়িত নন।” এই ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.