দেবব্রত মণ্ডল ও গোবিন্দ রায়: কলকাতা হাই কোর্টের নির্দেশের পর পুলিশি নিরাপত্তায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে মৃত্যু আইএসএফ প্রার্থীর। দুষ্কৃতীদের ছোঁড়া গুলিতে প্রাণ গিয়েছে তাঁর। মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীরও। এই ঘটনায় কাঠগড়ায় তৃণমূল। যদিও সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন খোদ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে আসেন ভাঙড়-সহ একাধিক এলাকার ৮২জন আইএসএফ প্রার্থী। পুলিশি নিরাপত্তা দিয়ে মনোনয়ন জমা দিতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার নির্দেশ দেন বিচারপতি। হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, ভাঙড় ও কাশীপুর থানা থেকে প্রার্থীদের নিয়ে পুলিশ মনোনয়ন দিতে যায়। অভিযোগ, শোনপুর বাজারের কাছে পুলিশের সঙ্গে থাকা দলটিকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। পুলিশ সরে যায়। প্রার্থীদের উপরে হামলা শুরু হয়। চলে গুলি। মৃত্যু হয় মহিউদ্দিন নামে আইএসএফ প্রার্থীর। আরও বেশ কয়েকজন জখম হন।
[আরও পড়ুন: সংবাদ প্রতিদিনের খবরে সিলমোহর, হাইব্রিড মডেলে ঘোষিত এশিয়া কাপের সূচি]
এদিকে, মনোনয়ন পর্ব মিটলেও ভাঙড়ে অব্যাহত অশান্তি। সময় পেরিয়ে যাওয়ার পরেও মনোনয়ন জমা দিতে বিডিও অফিসের বাইরে জমায়েত আইএসএফ কর্মী-সমর্থকদের। ভাঙড় ২ নম্বর ব্লকের বিজয়গঞ্জ বাজারে ব্যাপক বোমাবাজি। একের পর এক গাড়িতে আগুন। ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। বিডিও অফিসেও চলে ব্যাপক ভাঙচুর। স্থানীয় বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর চালানো হয়। অশান্তি সত্ত্বেও পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বিরোধীরা।
[আরও পড়ুন: রাজ্য মন্ত্রিসভায় রদবদল, মানস ভুঁইঞার হাত থেকে পরিবেশ দপ্তরের দায়িত্ব নিলেন মুখ্যমন্ত্রী]
সর্বশেষ খবর
-
ব্রিকসে টানটান কূটনীতি! জিনপিংকে পাশে নিয়ে রাষ্ট্রসংঘে বদলের ডাক মোদির, বার্তা নেপাল নিয়েও
-
সামান্থা-বিজয়-লক্ষ্মণ-মিতালি-সহ বহু তারকাকে এসআইআর নোটিস, থাকছে বিশেষ ‘ছাড়’ও!
-
‘হিন্দু বলে আমার মাকেও পালিয়ে আসতে হয়েছিল’, চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ শুভেন্দুর
-
ইংরেজি অনুবাদে রবীন্দ্রনাথকে পৌঁছে দিয়েছিলেন বৃহত্তর পরিসরে, প্রয়াত কেতকী কুশারী ডাইসন
-
নিন্দুকদের মুখে ঝামা ঘষে রাজ-শুভশ্রীর জলকেলি, ছেলে যুবানের জন্মদিনে রোম্যান্টিক টুইস্ট!