সুব্রত বিশ্বাস: সীমা ছাড়াল অত্যাচারের মাত্রা। বাঁধ ভাঙল সহ্যেসীমারও। এমনই অত্যাচার যে আর সহ্য করতে পারলেন না খড়গপুরের আরপিএফ ইনস্পেক্টর জুয়েল মিঞ্জ। রাঁচির আরপিএফের সিনিয়র কম্যান্ডান্ট সন্তোষ কুমার দুবের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে রাঁচি জনজাতি থানায় এফআইআর দায়ের করেন জুয়েলের স্ত্রী। তাঁর অভিযোগের, পরই তীব্র আলোড়ন শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব রেলের আরপিএফ বিভাগে।
[ OMG! এটিএমের ভিতর ১২ লক্ষ টাকার নোট কুচিকুচি করল ইঁদুর ]
উপরওয়ালাদের অত্যাচারের বিরুদ্ধে একযোগে সরব হয়েছেন তাঁরা। দক্ষিণ-পূর্ব আরপিএফ আইজি শরৎচন্দ্র পাড়ি স্পষ্ট করে জানান, অভিযোগ গুরুত্ব সহকারে দেখা হবে। অভিযোগ যদি সত্য হয়, তবে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি সোমবার চেন্নাই থেকে কলকাতা এসে প্রথম এই রেলে যোগ দেন। বলেন, অভিযোগ শুনেছি। তবে বিস্তারিত রিপোর্ট এখনও পাইনি। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি।
[ কুখ্যাত জঙ্গিদের আড়াল করেছিলেন দিগ্বিজয় সিং, বিস্ফোরক প্রাক্তন আমলা ]
খড়গপুর আরপিএফ ইনস্পেক্টর জুয়েল মিন্ডার স্ত্রী নীলিমা এফআইআর এ গুরুতর অভিযোগ করেন। তাঁর দাবি, জাতিগত বিষয় নিয়ে বারবার অপমান ও গালিগালাজ করেন কমানড্যান্ট দুবে। অত্যাচারে অসুস্থ জুয়েলের বেতনও বন্ধ করে দেন অভিযুক্ত সিনিয়র কম্যান্ডান্ট। চরম এই অত্যাচারে এখন দিশেহারা মিন্ডার পরিবার। খাবার জুটছে না। সন্তানদের পড়াশোনার খরচ চালাতে পারছেন না। এফআইআর খতিয়ে দেখতে রাঁচি পুলিশ দক্ষিণ-পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ করেছে। এদিকে তদন্তের আশ্বাস দিয়েছেন আইজি শরৎচন্দ্র পাড়িও। তবে যার বিরুদ্ধে অভিযোগ সেই সন্তোষ কুমার কোনও মতামত জানা যায়নি।
সর্বশেষ খবর
-
ডিমভাত নিয়ে ঝগড়াতেই বাবা-মা’কে ‘খুন’ ছেলের, ২৪ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের
-
বাংলাদেশে ঘাঁটি গেড়ে চিনা সাইবার অপরাধীরা! টার্গেট ভারতীয়রা? কড়া নজর গোয়েন্দাদের
-
ধরনার আগে থানার সামনে ছড়ানো গোবর! একাই শক্তিপুর থানা চত্বরে বসে পড়লেন হুমায়ুন
-
ভূমিধসের আতঙ্ক পেরিয়ে খুলে গেল সিকিমের গুরুদংমার লেক, ঘুরে আসুন পুজোর ছুটিতে
-
টেলিভিশনকে ‘ডাস্টবিন মিডিয়াম’ কটাক্ষ রোহিতের, দেবলীনার খোঁচা, ‘রনিত রায়ের ভাই একমাত্র পরিচয়’