অজ্ঞাতপরিচয় সদ্যোজাতকে নিয়ে বচসা, উত্তেজনা বজবজে

পুলিশ আসতেই সদ্যোজাতকে ফেল চম্পট দিল দম্পতি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২০, ২০১৮, ১৯:০১

options
link
অজ্ঞাতপরিচয় সদ্যোজাতকে নিয়ে বচসা, উত্তেজনা বজবজে

দেবব্রত মণ্ডল , দক্ষিণ ২৪ পরগনা: অজ্ঞাতপরিচয় সদ্যোজাতকে নিয়ে উত্তেজনা ছড়াল বজবজে। ঘটনাটি ঘটেছে বজবজের ১৯ নম্বর ওয়ার্ডের বেনজন হেরিয়া এলাকায়। এনিয়ে মঙ্গলবার রাতে প্রথম অশান্তি শুরু হয় স্থানীয় বাসিন্দা দম্পতি শেখ সরফুদ্দিন ও তাঁর স্ত্রী সাবিনা বিবির মধ্যে। সকালে বিষয়টি জানাজানি হতেই খবর যায় বজবজ থানায়। তবে পুলিশ আসার আগেই সদ্যোজাতকে ফেলে চম্পট দিয়েছে দম্পতি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাচ্চা চুরির কোনও চক্রের সঙ্গে পলাতক দম্পতির যোগসূত্র থাকতে পারে। ওই দম্পতির খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

Advertisement

[জমি বিবাদের জেরে সালিশি সভায় ধুন্ধুমার, আহত একই পরিবারের ৩ জন]

এদিকে একরত্তি শিশুকে উদ্ধার করে স্থানীয় খরিবেরিয়া হাসপাতালে ভরতি করেছে পুলিশ। পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, ভালই আছে সদ্যোজাত। স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার রাতে আচমকাই দাম্পত্য কলহে জড়ায় সাবিনা বিবি ও সরফুদ্দিন শেখ। ওই রাতেই সদ্যোজাতকে কোলে নিয়ে বাড়িতে ঢোকে সরফুদ্দিন। এত রাতে বাচ্চা কোথা থেকে এল, কারই বা বাচ্চা ? তা নিয়ে প্রশ্ন করতেই সদুত্তর দিতে পারেনি সরফুদ্দিন। উলটে রেগে যায়। শুরু হয় অশান্তি। অভিযোগ, ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রবীর সানি ও প্রতিবেশী শেখ হামিদুলের সঙ্গে ছিল সরফুদ্দিন। তারাই সদ্যোজাতকে নিয়ে আসে। এদিকে পারিবারিক অশান্তি রাতবিরেতে চাপা থাকেনি। সকাল হতেই বাসিন্দারা সরফুদ্দিনকে চেপে ধরেন। তাঁদের প্রশ্নের মুখে পড়ে অসংলগ্ন উত্তর দিচ্ছিল ওই যুবক। তখনই ক্ষিপ্ত হয়ে ওঠেন এলাকাবাসী। বজবজ থানায় খবর দেওয়া হয়। এদিকে পুলিশে খবর গিয়েছে জানতে পেরে একরত্তিকে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় ওই দম্পতি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয়দের দাবি পলাতক দম্পতি নিশ্চই বাচ্চা চুরির কোনও চক্রের সঙ্গে যুক্ত। তাই পুলিশ আসার খবরে পালিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement

[স্যালাইনের বোতল বদলে দেওয়ার কেউ নেই, মৃত্যু প্রসূতির]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.