রঞ্জন মহাপাত্র, কাঁথি: আগামী বছর লোকসভা নির্বাচন (Lok Sabha Election) হওয়ার কথা। ভোট এগিয়ে আনা হতে পারে বলে জল্পনা। তারই মাঝে লোকসভা ভোট কবে হবে, সেই বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।
তৃণমূলের দিল্লি যাত্রার দিনেই “লোকসভা ভোট ফেব্রুয়ারির শেষে হয়ে যাবে” বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা। যদিও এই মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তৃণমূলে রাজ্য সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) কটাক্ষ করে বলেন, “ওঁর বাবার কি ক্যালেন্ডারের ব্যবসা ছিল। অধিকারীর প্রাইভেট লিমিটেডের পারিবারিক ব্যবসা ছিল। ভোট হবে। ও ডেট দিচ্ছে। ফেব্রুয়ারি আমরা বলে দিলাম বিজেপি হারছে।”
[আরও পড়ুন: প্রবল বৃষ্টি, খারাপ রাস্তা, ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের বাস]
শনিবার কাঁথি টাউন হলে বিজেপির (BJP) কাঁথি সাংগঠনিক জেলার প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “এ রাজ্যে চাকরি হবে না, লুট হবে। আপার প্রাইমারিতে ২৭ কোটি টাকা তুলেছে। ৫০০ টাকা করে পরীক্ষার ফি নিয়ে ২৭ কোটি তুলছে, ২ কোটি পরীক্ষায় খরচ হবে। পরীক্ষা কবে? ৮ ডিসেম্বর। রেজাল্ট লোকসভার আগে আর বেরবে না। ফেব্রুয়ারির শেষে লোকসভার ভোট হয়ে যাবে। রেজাল্ট আর বেরবে না।” শুভেন্দুর এই মন্তব্যেই জল্পনা তুঙ্গে। তবে কি এগিয়ে আসতে পারে লোকসভা ভোট? প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।
[আরও পড়ুন: প্রবল বৃষ্টি, খারাপ রাস্তা, ঝাড়খণ্ডে দুর্ঘটনার কবলে দিল্লিগামী তৃণমূলের বাস]
সর্বশেষ খবর
-
শখের দাম লক্ষ কোটি! বুলেট ট্রেন প্রকল্পে খরচ প্রত্যাশার প্রায় দ্বিগুণ, অঙ্কটা চমকে দেবে
-
শুটিংয়ে মহিলাদের নিশানায় এশিয়াডে প্রথম পদক ভারতের, মিক্সড মার্শালে ইতিহাস ‘রোডিজ’ সূচিকার
-
পুজোর আগেই পুরোপুরি নিয়ন্ত্রণে চিনির দাম! মজুতে কড়াকড়ি কমাল কেন্দ্র, লাভের আশায় ব্যবসায়ীরা
-
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে নিম্নচাপ, সাতসকালেই আঁধার, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে?
-
একসপ্তাহের মধ্যে দুই ভিন্ন জার্সি পরে মাঠে নামবেন শ্রেয়সরা, মিটল এশিয়াডের পোশাক সমস্যাও