Malda

দেওর-বউদির পরকীয়া! সম্পর্ক ভাঙতে চাইতেই রান্না ঘরে বধূকে কুপিয়ে ‘খুন’ মালদহে

মৃত বধূর নাম অমৃতা ওরাওঁ। বয়স ২৭ বছর। তাঁর বিয়ে হয় নন্দলাল ওরাওেঁর সঙ্গে। দম্পতির দুই সন্তান রয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২৬, ১৭:২৯

options
link
দেওর-বউদির পরকীয়া! সম্পর্ক ভাঙতে চাইতেই রান্না ঘরে বধূকে কুপিয়ে ‘খুন’ মালদহে
এআই দ্বারা নির্মিত ছবি।

বউদির সঙ্গে পরকীয়া দেওরের! পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান বধূ! তাতেই বউদিকে কুপিয়ে ‘খুনে’র অভিযোগ দেওরের বিরুদ্ধে। রান্না ঘর থেকে বধূর দেহ উদ্ধারের পর এমনটাই অনুমান পুলিশের। মালদহের (Malda) হরিশচন্দ্রপুরে ঘটনা। শনিবার রাতের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বউদির উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন, দেওর পাঁচু ওরাওঁ। অমৃতাকে কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির বাকিরা। পালিয়ে যান পাঁচু।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম অমৃতা ওরাওঁ। বয়স ২৭ বছর। তাঁর বিয়ে হয় নন্দলাল ওরাওেঁর সঙ্গে। দম্পতির দুই সন্তান রয়েছে। শনিবার রাতে রান্না ঘরে ছিলেন অমৃতা। সেই সময় বাড়িতে ছিলেন না স্বামী। ঘরে খেলা করছিল দুই সন্তান। বাকিরাও ঘরের বাইরে নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। অভিযোগ, সেই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে বউদির উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হন, দেওর পাঁচু ওরাওঁ। অমৃতাকে কোপাতে থাকেন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির বাকিরা। পালিয়ে যান পাঁচু। খবর যায় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। অমৃতাকে উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এ দিকে শনিবার রাতেই গোটা এলাকা ঘিরে তল্লাশি চালায় পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পুলিশের প্রাথমিক অনুমান, বউদি ও দেওরের পরকীয়ার সম্পর্ক ছিল। তা থেকে বেরিয়ে আসতে চাইছিলেন অমৃতা। তার জেরেই বউদিকে কুপিয়ে খুন করেছেন দেওর পাঁচু। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.