South 24 Parganas

বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন বধূ! স্ত্রী ও শাশুড়িকে এলোপাথাড়ি কোপ যুবকের, আহত আধিকারিকও

আহত বধূর নাম বৈশাখী ঘোষ। আহত হয়েছেন তাঁর মা লিপিকা প্রধানও। ধারালো অস্ত্রের কোপো আহত হয়েছেন এক আধিকারিক উদয়শংকর অধিকারীও। আহতরা আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ১২:৩৮

options
link
বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন বধূ! স্ত্রী ও শাশুড়িকে এলোপাথাড়ি কোপ যুবকের, আহত আধিকারিকও
প্রতীকী ছবি

বিবাহবিচ্ছেদ চেয়েছিলেন স্ত্রী! মাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন অফিসে। সেই আক্রাশোই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও শাশুড়িকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন এক আধিকারিকও। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়। আহতরা আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত বধূর নাম বৈশাখী ঘোষ। আহত হয়েছেন তাঁর মা লিপিকা প্রধানও। ধারালো অস্ত্রের কোপো আহত হয়েছেন এক আধিকারিক উদয়শংকর অধিকারীও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈশাখীর সঙ্গে বিয়ে হয় হারুলাল ঘোষের সঙ্গে। বিয়ের পর দম্পতির সম্পর্কের অবনতি হয়। বিবাহবিচ্ছেদ চান বৈশাখী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অনুমান, সেই কারণে বিষ্ণুপুর থানার অন্তর্গত আমতলা মোহিত কমপ্লেক্স সুপার মার্কেটের দু’তলার অফিসে গিয়েছিলেন বৈশাখী ও তাঁর মা। তা জানতে পেরে সেখানে হাজির হন অভিযুক্ত যুবক হারুলাল। ধারালো অস্ত্র নিয়ে স্ত্রী ও শাশুড়ির উপর চড়াও হয়। এলোপাথাড়ি কোপাতে থাকে বলে অভিযোগ। বাঁচাতে গেলে আহত হন আধিকারিক উদয়শংকরও। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.