খুন

স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে থানায় যুবক! খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ

কয়েকদিন আগেই সপরিবারে পাথরপ্রতিমা আসে ওই যুবক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৯, ১৬:১৯

options
link
স্ত্রীর কাটা মুন্ডু নিয়ে থানায় যুবক! খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: স্ত্রীকে খুনের পর তাঁর কাটা মুন্ডু ব্যাগে ভরে সটান থানায় হাজির এক যুবক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা থানায়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। খুনের কারণ নিয়ে ধন্দে পুলিশ।

Advertisement

[আরও পড়ুনফাঁস রুখতে নয়া উদ্যোগ উচ্চশিক্ষা সংসদের, আগামী বছর থেকে প্রশ্নপত্রেই উত্তর]

সোমবার সকাল ছ’টা নাগাদ উদভ্রান্তের মতো পাথরপ্রতিমা থানায় হাজির হয় এক যুবক। তার হাতে ছিল একটি ব্যাগ। থানার ভিতর ঢুকে প্রথমেই ডিউটি অফিসারের সঙ্গে দেখা করে সে। বড়বাবুর খোঁজ করে। কারণ, জানতে চাইলে অভিজিৎ দাস নামে ওই যুবক জানায়, স্ত্রী অম্বা দাসকে খুনের কথা। সব শুনে হতভম্ব হয়ে যান কর্তব্যরত পুলিশ আধিকারিক। যুবককে বসতে বলেন তিনি। এরপরই ব্যাগ থেকে স্ত্রীর কাটা মুন্ডু বের করে পুলিশ কর্মীকে দেখায় সে। অভিজিৎ জানায়, লক্ষ্মী জনার্দনপুর গ্রামের বাসিন্দা সে। সোমবার ভোরেই স্ত্রী অম্বা দাসের হাত-পা-মুখ বেঁধে ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ দেয় সে। তারপরই কাটা মুন্ডু নিয়ে থানায় হাজির হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

      [আরও পড়ুন: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল, ইতিহাস গড়ে প্রথম দশে রেকর্ড সংখ্যক কৃতী]

খবর ছড়িয়ে পড়তেই পাথরপ্রতিমা থানা চত্বরে ভিড় বাড়তে শুরু করে। যুবককে গ্রেপ্তারের পর তদন্তকারী আধিকারিকেরা তাকে নিয়ে ঘটনাস্থলে যান। সূত্রের খবর, ওই দম্পতির সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রীর সঙ্গে সম্পর্কও স্বাভাবিকই ছিল। তাই স্ত্রীকে খুনের পিছনে কী কারণ থাকতে পারে তা নিয়ে ধন্দে পুলিশ। মৃতার পরিবার সূত্রে খবর,  স্ত্রী ও সন্তানকে নিয়ে দিল্লিতে থাকত অভিযুক্ত যুবক। কয়েকদিন আগে বোনের বিয়ে উপলক্ষে স্বামী, সন্তানকে নিয়ে বাড়ি এসেছিলেন অম্বা। এরই মাঝে এই ঘটনা। সূত্রের খবর, শ্বশুরবাড়ির সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত একটু সমস্যা চলছিল অভিযুক্ত যুবকের। সেই কারণেই এই ঘটনা কি না, তা  দেখা হচ্ছে।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.