দীপঙ্কর মণ্ডল: প্রত্যেক দিন পরীক্ষার আধঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কাণ্ডে কলঙ্কিত হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা৷ তা থেকে শিক্ষা নিয়েই আঁটসাঁট নিরাপত্তাবলয়ের মধ্যে নির্বিঘ্নেই হয়েছে এবারের উচ্চমাধ্যমিক৷ ফলাফলও প্রকাশিত৷ আর তাতে রীতিমত রেকর্ড গড়ে প্রথম দশের মেধাতালিকায় স্থান পেয়েছেন ১৩৭ জন ছাত্রছাত্রী৷ তাতে অত্যন্ত খুশি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ৷ তবে পরীক্ষায় আরও স্বচ্ছতা আনতে এবার আমূল বদলের সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ৷
[আরও পড়ুন: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল, ইতিহাস গড়ে প্রথম দশে রেকর্ড সংখ্যক কৃতী ]
আগামী বছর থেকে উচ্চমাধ্যমিকে প্রশ্ন এবং উত্তর একটি খাতাতেই থাকবে৷ যাতে পরীক্ষা শুরুর পর কোনওভাবে যাতে না প্রশ্ন ফাঁস হয়, তা রুখতেই এই সিদ্ধান্ত৷ সোমবার ফলপ্রকাশের পর আলাদা করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন উচ্চশিক্ষা পর্ষদের সভানেত্রী মহুয়া দাস৷ আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন পরীক্ষা পদ্ধতি চালু হবে বলে জানিয়েছেন তিনি৷
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণত এই নিয়ম থাকে৷ প্রশ্নপত্রের মধ্যেই উত্তর লিখে জমা দিতে হয়৷ সেক্ষেত্রে অবশ্য বেশিরভাগই মাল্টিপল চয়েজ ধরনের প্রশ্ন থাকে৷ বিস্তৃতভাবে কোনও উত্তর লেখার দরকার হয় না৷ ইদানিং মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষাতেও ধরনে বদল এসেছে৷ ব্যাখ্যা, বিশ্লেষণমূলক লেখালেখির বদলে সংক্ষিপ্ত উত্তরের দিকে বেশি নজর দেওয়া হয়েছে৷ তার ফলে একটি পত্রেই প্রশ্ন ও উত্তর লেখার ব্যবস্থা করলে তা বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়৷ আর এই পদ্ধতিতে স্বচ্ছতাও বজায় থাকে৷
[আরও পড়ুন: মাছ বাজারে বিধ্বংসী আগুনে পুড়ল দোকান, বিপদ বাড়াল গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ]
এবছর মাধ্যমিক পরীক্ষার পাশাপাশি উচ্চমাধ্যমিকেও প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছিল৷ তা নিয়ে জটিলতার জেরেই এবার এক প্রশ্নোত্তর পত্রের ব্যবস্থা করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা৷ তবে এই পদ্ধতিতে কতটা কারচুপি রোখা যাবে, তা নিয়েও প্রশ্ন উঠছে৷
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী এল ঘরে’, আনন্দে নাচ প্রপিতামহীর! মাইক বাজিয়ে কন্যারত্নকে ঘরে আনল পরিবার
-
স্ত্রীর সঙ্গে বনিবনা মোটেই ভালো নয়! মাকে হারিয়ে আত্মহত্যার চেষ্টা করেন গোবিন্দা?
-
‘কাঞ্চনের স্পার্ম কাউন্ট নিয়ে চিন্তায়…’, দ্বিতীয় সন্তান হতেই নিন্দুকদের কী জবাব শ্রীময়ীর?
-
বাংলার ডিম থেপারি এবার ইউরোপেও! কসোভোর ভরা পার্লামেন্টে প্রধানমন্ত্রীর উপর ডিম বর্ষণ
-
‘কাঁটা’ হাসিনা, আগামী মাসে ভারত সফর এড়াচ্ছেন তারেক! ত্রিবেদীর কথায় কোন ইঙ্গিত?