Jalpaiguri

ছয় বছরের শিশুকে যৌন নির্যাতন, রিকশা চালকের ১০ বছরের জেল জলপাইগুড়ি পকসো আদালত

ওই রিকশা চালকের গাড়িতেই প্রতিদিন স্কুলে যাতায়াত করত শিশু।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ১৮:৩৬

options
link
ছয় বছরের শিশুকে যৌন নির্যাতন, রিকশা চালকের ১০ বছরের জেল জলপাইগুড়ি পকসো আদালত
প্রতীকী ছবি

শান্তনু কর, জলপাইগুড়ি: ৬ বছরের স্কুলছাত্রীর উপর যৌন নির্যাতন। সেই ঘটনায় গ্রেপ্তার হয় এক রিকশা চালক। ২০১৬ সালের ওই ঘটনায় জলপাইগুড়ির পকসো আদালতে বুধবার সাজা ঘোষণা হল। অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত।

Advertisement

বছর ছয়েকের ওই ছাত্রী ডুয়ার্সের মাল মহকুমা এলাকার বাসিন্দা। ওই রিকশা চালকের সঙ্গে প্রতিদিন সে স্কুলে যাতায়াত করত। গত ২০১৬ সালের আগস্ট মাসে স্কুল থেকে ওই রিকশাতেই বাড়ি ফিরছিল শিশু। সে সময় তাকে যৌন হেনস্তা করা হয়। বাড়িতে এসে প্রথমে কিছু বলেনি সে। পরে বাড়িতেই অসুস্থ হয়ে পড়েছিল ওই শিশু। বাড়ির লোকরা জানতে চাইলে সব কথা খুলে বলে।

Advertisement

সেই বক্তব্যের ভিত্তিতেই থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে পুলিশ ওই রিকশা চালককে গ্রেপ্তার করে। যদিও পরে সেই অভিযুক্ত জামিনে মুক্ত হয়। তবে জলপাইগুড়ির বিশেষ পকসো আদালতে মামলা চলতে থাকে। চিকিৎসক-সহ আটজনের সাক্ষ্যপ্রমাণ দাখিল হয় আদালতে। তার ভিত্তিতেই বুধবার ওই রিকশা চালকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিলেন বিচারক। ওই পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য জেলা লিগাল এইড সার্ভিস অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সাজা ঘোষণার পরেই আদালতকে ধন্যবাদ জানায় শিশুর পরিবার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.