বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: আবারও অ্যাসিড হামলা ঘটনায় ছড়াল আতঙ্ক। এবার স্বামীর হাতে হামলার শিকার এক মহিলা। স্বামীর ছোঁড়া অ্যাসিডে গুরুতর আহত হলেন স্ত্রী। তারপর থেকেই পলাতক স্বামী।
ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা থানার বাকসা-সোনাখালি এলাকায়। পেশায় কৃষক কওসর মণ্ডলের সঙ্গে তার স্ত্রী শেরিনা বিবির বিয়ে হয়েছিল বছর পাঁচেক আগে। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগে থাকত বলে প্রতিবেশীদের অভিযোগ। শেরিনা একাধিকবার তাঁর বাপের বাড়ি গয়েশপুর গ্রামে চলে যেতেন। স্থানীয়রা জানাচ্ছেন, সোমবার স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার পর শেরিনা বাপের বাড়ি চলে যান। কাওসার গতকালই সকালে গিয়ে স্ত্রীকে বাপের বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু ফিরেও সংসারের ছবিটা পালটায়নি। বিকেলের পর থেকে ফের দু’জনের মধ্যে গোলমাল শুরু হয়। রাতে ঘরের মধ্যে কাওসার স্ত্রীকে লক্ষ্য করে প্রথমে গুলি ছোড়ে। ভাগ্যক্রমে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপর স্ত্রীর মুখে অ্যাসিড ছোঁড়ে সে। মহিলা চিৎকার করে উঠলে বেগতিক থেকে সেখান থেকে পালায় কাওসার। গুরুতর আহত অবস্থাতেই ঘরের মধ্যে পড়েছিলেন ওই গৃহবধূ। কিছুক্ষণ পর স্থানীয়রাই দেখেন। তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই গৃহবধূকে উদ্ধার করে।
[টাকার বিনিময়ে এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ! কাঠগড়ায় বিজেপি নেতা ও স্বয়ংসেবকরা]
গুরুতর আহত অবস্থায় শেরিনাকে কল্যাণীর জওহরলাল নেহরু হাসপাতালে ভরতি করা হয়। অ্যাসিডে ওই গৃহবধূর মুখের অনেকটা ও শরীরের কিছুটা অংশ দগ্ধ হয়ে গিয়েছে বলে জানান চিকিৎসকরা। এর আগেও এই জেলায় মহিলাদের উপর অ্যাসিড ছোঁড়ার একাধিক ঘটনা ঘটেছে। যে কারণে পুলিশ দোকান থেকে অ্যাসিড বিক্রির উপর নজরদারি শুরু করে। যদিও তা যে কাজে আসেনি, এই ঘটনা তারই প্রমাণ। ওই গৃহবধূর পলাতক স্বামী অ্যাসিড কোথায় পেল, তাকে গ্রেপ্তার করার পর জানার চেষ্টা করবে পুলিশ। আপাতত অভিযুক্তর খোঁজে তল্লাশি চলছে।
[বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে]
সর্বশেষ খবর
-
ডিমভাত নিয়ে ঝগড়াতেই বাবা-মা’কে ‘খুন’ ছেলের, ২৪ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের
-
বাংলাদেশে ঘাঁটি গেড়ে চিনা সাইবার অপরাধীরা! টার্গেট ভারতীয়রা? কড়া নজর গোয়েন্দাদের
-
ধরনার আগে থানার সামনে ছড়ানো গোবর! একাই শক্তিপুর থানা চত্বরে বসে পড়লেন হুমায়ুন
-
ভূমিধসের আতঙ্ক পেরিয়ে খুলে গেল সিকিমের গুরুদংমার লেক, ঘুরে আসুন পুজোর ছুটিতে
-
টেলিভিশনকে ‘ডাস্টবিন মিডিয়াম’ কটাক্ষ রোহিতের, দেবলীনার খোঁচা, ‘রনিত রায়ের ভাই একমাত্র পরিচয়’