আক্রা সন্তোষপুরের ষোলো বিঘা বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই ৫০-৬০ ঝুপড়ি। কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা। অগ্নিকাণ্ড প্রভাব ফেলেছে রেল চলাচলেও। পুড়ে গিয়েছে ওভারহেড তার। আপাতত বজবজ-শিয়ালদহ ডিভিশনে বন্ধ ট্রেন চলাচল।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শনিবার দুপুর ১টা ৪০ মিনিট নাগাদ বসতিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে প্রায় গোটা এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ অগ্নিকাণ্ড গ্রাস করে ৫০-৬০টি ঝুপড়ি। তড়িঘড়ি ঘর ছেড়ে বেরিয়ে পড়েন স্থানীয়রা। প্রাথমিকভাবে তাঁরাই আগুন লাগানোর কাজ শুরু করেন। খবর দেওয়া হয় দমকলে। একে একে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় আগুন নেভানোর কাজ। যদিও ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে দমকলকে।

ইতিমধ্যে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মহেশতলার তৃণমূল প্রার্থী শুভাশিস দাস। সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় ঘটনার খবর পেয়েছেন। নজর রাখছেন। তবে বিজেপি প্রার্থী তমোনাথ ভৌমিক এই ঘটনার নেপথ্যে ষড়যন্ত্রের ইঙ্গিত দেখছেন। তাঁর দাবি, “ঝুপড়ি ফাঁকা করতে অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে।” এই ঘটনার ফলে এখনও বজবজ-শিয়ালদহ ডিভিশনে বন্ধ ট্রেন চলাচল। এই বিষয়ে পূর্ব রেলের সিপিআরও শিবরাম মাজি বলেন, “আমরা আপাতত ট্রেন চলাচল বন্ধ রেখেছি। রেল কাজ করছে। টিম কাজ করছে। আমরা চাইব যত দ্রুত সম্ভব রেল পরিষেবা স্বাভাবিক করতে।” তাঁর আরও অভিযোগ, “পূর্ব রেলের আওতাধীন বেশ কয়েকটি জায়গায় রেললাইনের পাশে বসতি রয়েছে। সেখানে এমন ছোট বড় নানা ঘটনা ঘটছে। যার ফলে রেলচলাচলে প্রভাব পড়ছে। সমস্যা মেটাতে রেলের তরফে অভিযান চালানো হচ্ছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ