টাকার বিনিময়ে এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ! কাঠগড়ায় বিজেপি নেতা ও স্বয়ংসেবকরা

কেলেঙ্কারির একশেষ!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৯, ২০১৮, ১৫:৪০

options
link
টাকার বিনিময়ে এলপিজি ডিস্ট্রিবিউটরশিপ! কাঠগড়ায় বিজেপি নেতা ও স্বয়ংসেবকরা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেক্স: এবার আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠল  বিজেপির বিরুদ্ধে। অভিযোগকারীর ভূমিকায় বিজেপি ও আরএসএসের স্বেচ্ছাসেবকরা। অভিযোগের তির বিজেপির মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের বিরুদ্ধে। অভিযোগ, টাকার বিনিময়ে দলীয় কর্মীদের রান্নার গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ পাইয়ে দেওয়ার কথা বলেছিলেন মুর্শিদাবাদের জেলা নেতৃত্ব। বলা হয়েছিল মাথা পিছু দু’তিন লক্ষ টাকা দিলেই মিলবে এই ডিস্ট্রিবিউটরশিপ। সেই মতো জেলার এক মণ্ডল সভাপতি-সহ আট কর্মী আবেদনও করেন। জমা দেওয়া হয় টাকা। তবে সময় গড়িয়ে গেলেও আবেদনকারীরা কিছুই পাননি বলে অভিযোগ। ঘটনার খবর কানে গেলেও এবিষয়ে কিছুই জানেন না তিনি। এমনটাই বলেছেন, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর জেরে দলের মধ্যেই তৈরি হয়েছে অসন্তোষ।

Advertisement

[তীব্র তাপপ্রবাহের জের, বাঁকুড়ায় ১০০ দিনের কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের]

জানা গিয়েছে, যখন দলীয় কর্মীদের ডিস্ট্রিবিউটরশিপের টোপ দিয়েছিল জেলা নেতৃত্ব। তখন, দলীয় কর্মীরা বলেছিলেন, দলের সদস্য কেন তাঁরা টাকা দিয়ে ডিস্ট্রিবিউটরশিপ পাবেন? তখন তাঁদের বলা হয়, এমনিতে ১৭ থেকে ১৮ লক্ষ টাকা ঘুষ দিলেই মেলে ডিস্ট্রিবিউটরশিপ। এক্ষেত্রে তাঁদের থেকে অনেক কম টাকাই নেওয়া হচ্ছে। সেই টাকা দিয়েও কাজ না হওয়াতেও ক্ষোভে ফেটে পড়েছেন দলীয়কর্মীরা। রাজ্য নেতৃত্বের কাছে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। দলের একাংশের অভিযোগ এই আর্থিক কেলেঙ্কারিতে জড়িত স্বয়ং মুর্শিদাবাদের জেলা সভাপতি গৌরীশংকর ঘোষ। তাঁর উপস্থিতিতেই একটি গাড়ির মধ্যে টাকার লেনদেন হয়েছে। গত নভেম্বরে ঘটেছে ঘটনাটি। পরে এনিয়ে গৌরীশংকর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, টাকা রাজ্য নেতৃত্বের কাছে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আবেদনকারীরা যাতে গ্যাসের ডিস্ট্রিবিউটরশিপ পান সেজন্য দক্ষিণবঙ্গে দলের প্রান্ত প্রচারক বিদ্যুৎ মুখোপাধ্যায় ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখানে স্বাক্ষর করেছেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এই ঘটনা কানে যেতেই নিজের স্বাক্ষর করা সেই আবেদনপত্র দেখতে চেয়েছেন দিলীপবাবু। অন্যদিকে গোটা বিষয়টিকে ভুয়ো বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ মুখোপাধ্যায়। এদিকে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ নিয়ে গৌরীশংকর ঘোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘আমার বিরুদ্ধে চক্রান্ত করে দলের একাংশ এ সব মিথ্যে কথা রটাচ্ছে।’’

Advertisement

[শুধু দিনে নয়, রাতেও এবার ফুটপাতবাসী অভুক্তদের ‘রবিনহুড’ চন্দ্রশেখর কুণ্ডু]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.